নির্বাচন নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, তারা স্বৈরাচারের দোসর: প্রেস সচিব

আপডেট : ০৭ নভেম্বর ২০২৫, ০৬:০৮ পিএম

নির্বাচন নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই। যারা তা ছড়াচ্ছে তারা পতিত স্বৈরাচারের দোসর, বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। 

শুক্রবার (৭ নভেম্বর) সকালে নেত্রকোণা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

শফিকুল আলম বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, খুঁজে দেখেন তারা পতিত স্বৈরাচারের দোসর ছিলেন। কেউ হয়ত পূর্বাচলের প্লট পেয়েছেন, নয়তো তার কাছ থেকে কোনো মনিটরিং বেনিফিট পেয়েছেন। 

নির্বাচন নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, বাংলাদেশে আগে থেকেই মব ভায়োলেন্স ছিলো। চব্বিশের জুলাইয়ের পরও কিছু মব ভায়োলেন্স হয়েছে, তা অস্বীকার করছি না। এটি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। 

সংস্কার ও সাংবাদিকতা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রেস উপদেষ্টা মফস্বল সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সাংবাদিকরা দিনরাত নিউজের পেছনে ছুটে প্রতিবেদন তৈরি করেন। দেশের প্রতিটি টেলিভিশন চ্যানেল আপনাদের সংগ্রহ করা ফুটেজ ব্যবহার করে। সেগুলো সারাবছর ইউটিউব ও ফেসবুকে প্রচারের মাধ্যমে আয় করে। অথচ সাংবাদিকদের কাজের কোনো স্বীকৃতি নেই, সম্মানিও দেয় না। শুধু আইডি কার্ড ধরিয়ে দিয়ে বলে ‘যাও, করে খাও’। এ নিয়ে সাংবাদিকদেরই সোচ্চার হওয়া উচিত।

তিনি আরও বলেন, যিনি আলী রিয়াজকে নিয়ে বিভিন্ন প্রশ্ন তুলেছেন, তিনি নিঃসন্দেহে মিথ্যাচার করেছেন। তার উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। ঐকমত্য কমিশনের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজে সব বিষয় স্পষ্ট করা হয়েছে। 

শফিকুল আলম বলেন, অনেকেই টিভির টকশোতে যান এবং ডাহা মিথ্যা কথা বলেন। এমন মিথ্যা বললেই নাকি মার্কেট পাওয়া যায়! আবার মিথ্যা কথা বলছে জেনেও সেই ব্যক্তিকে ডেকে টকশো করানো হচ্ছে। প্রতিটি টকশোতেই একই অবস্থা। মাইলস্টোন নিয়ে মিথ্যাচার দেখেছি। সেন্টমার্টিন নিয়ে এমন কোনো মিথ্যাচার নেই যা তারা করেনি। উপদেষ্টাদের নাগরিকত্ব নিয়েও মিথ্যাচার হচ্ছে। আর সেনাবাহিনীকে নিয়ে তো প্রতিদিনই হচ্ছে।

পরে সার্কিট হাউস চত্বরে আইটিএস নেত্রকোণার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।

এ সময় নানা সংস্কারের দাবিতে প্রেস সচিব শফিকুল আলমের কাছে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থীরা। প্রেস সচিব স্মারকলিপি সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন বলে তাদের আশ্বস্ত করেন।

মতবিনিময় শেষে শহরের মোক্তারপাড়া ব্রিজ সংলগ্ন জুলাই স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শফিকুল আলম।

আরবিএস
আগামীকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) হতে যাওয়া রাষ্ট্রপতি নির্বাচন নির্বিঘ্নে অনুষ্ঠিত হবে, এক্ষেত্রে আইনি কোনো বাধা নেই বলে মন্তব্য করেছেন অ‍্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। 
গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য বা লেজুড়বৃত্তি নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতি সত্যিকারের বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে বর্তমান সরকার। নতুন বাংলাদেশ গড়ার এই যাত্রায় সারাক্ষণ...
প্রায় দুই বছর আগে, ২০০৪ সালে বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সেই ঐতিহাসিক বাংলাদেশ সফর নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানালেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।...
ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ও শেরপুর উপনির্বাচনে বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর