জুলাই গণঅভ্যুত্থানে শহীদ: আট জনের পরিচয় শনাক্ত

পরিচয় শনাক্তের জন্য জুলাই গণঅভ্যুত্থানে নিহত অজ্ঞাত শহীদদের ১১৪ জনের মরদেহ উত্তোলন করা হবে বলে জানিয়েছে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)। 

সোমবার (৫ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর মোহাম্মদপুরে রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে অজ্ঞাত শহীদদের মরদেহ উত্তোলন ও শনাক্তকরণ কার্যক্রম চলছে। এরইমধ্যে আট জনের পরিচয় শনাক্ত করা গেছে বলে জানায় সিআইডি। 

নিহতরা হলেন- শহীদ ফয়সাল সরকার, শহীদ পারভেজ বেপারী, শহীদ রফিকুল ইসলাম, শহীদ মাহিম, শহীদ সোহেল রানা, শহীদ আসানুল্লাহ, কাবিল হোসেন, রফিকুল ইসলাম। 

এদিন সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা, ফারুক ই আজম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান ও সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ এবং শহীদ পরিবারের সদস্যরা।

এই কার্যক্রমের শুরুতে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, জুলাই শহীদদের আত্মত্যাগ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।  

এর আগে ৭ ডিসেম্বর এই কার্যক্রম প্রথম দফায় শুরু হয়। ২৪-এ ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের প্রায় ১৪০০ মানুষকে গণহত্যার শিকার হতে হয় ফ্যাসিস্ট সরকারের হাতে। সে সময় রায়ের বাজারে তাদের পরিচয় গোপন করে গণকবর দেয় ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।