২০২৫ সালে ৭৫৮৪ টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন সাত ৩৫৯ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ৪৭৬ জন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের সংখ্যা সবচেয়ে বেশি। যা মোট নিহতের ৩৬.২৯ শতাংশ।
শনিবার (১০ জানুয়ারি) সকালে ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এক সাংবাদিক সম্মেলনে রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সংস্থাটি জানায়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ৯.৪৮ শতাংশ সড়ক দূর্ঘটনা বেড়েছে। আর প্রাণহানি বেড়েছে ০.৮৯ শতাংশ। সবচেয়ে বেশি ২৮.২০ শতাংশ দুর্ঘটনা হয়েছে ঢাকা বিভাগে।
সংগঠনটি বলছে, মোট দুর্ঘটনার সবচেয়ে বেশি হয়েছে মোটরসাইকেলে। এতে নিহত হয়েছেন দুই ৬৭১ জন। হেলমেট ব্যবহার না করা এবং অসচেতনতাকেই দায়ি করছে সংগঠনটি।
এছাড়াও গত এক বছরের ১৩২ টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন এবং ৫১৯ টি রেল দুর্ঘটনায় ৪৭৮ জন নিহত হয়েছে বলে উঠে এসেছে সংগঠনটির প্রতিবেদনে।