ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়কে ঝরলো ২৪ প্রাণ

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১০:৩৮ পিএম

ঈদের দ্বিতীয় দিন রেল ও সড়ক দুর্ঘটনায় সারাদেশে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষেই একসাথে ১২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ফেনি, হবিগঞ্জ, নাটোরে, ময়মনসিংহ ও নড়াইলেও সড়ক দুর্ঘটনায় বহু মানুষ হতাহত হয়েছেন।  

প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে সারাদেশে ঘটা এসব দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে নির্দেশ দিয়েছেন।

এসব দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং তাদেরকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

এর আগে, শনিবার রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় বাসের ১২ জন যাত্রী নিহত হন।  

কুমিল্লার জেলা প্রশাসক মো. রেজা হাসান জানান, এ ঘটনায় জেলা প্রশাসন দু'‌টি আর রেল কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে। একই সঙ্গে দুই গেটম‌্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

এদিকে রোববার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনীর রামপুর এলাকায় অ্যাম্বুলেন্স, বাস ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। 

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে আন্দিউড়া এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় পিকআপ ভ্যান ডোবায় পড়ে নারীসহ পাঁচজন নিহত হন। 

এছাড়াও নাটোরের বড়াইগ্রামে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কায় একজন নিহত হয়েছেন।

নিহতের পরিবার জানায়, আগামী সোমবার নিহত জুলফিকার আলীর বিয়ের অনুষ্ঠান। তিনি বোন ও দুলাভাইকে আনতে যাচ্ছিলেন এসময় দুর্ঘটনার কবলে পড়েন। 

এদিকে, ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। 

আরবিএস
সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনতে অবকাঠামোগত উন্নয়ন, দক্ষ চালক তৈরি, আনফিট যানবাহন নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম...
জনগণের দাবি ও প্রয়োজনের ভিত্তিতেই কুমিল্লাকে বিভাগে উন্নীত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের দাবি হয়ে থাকলে কুমিল্লা বিভাগ হবে।...
প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লায় রেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একইসঙ্গে এ দুর্ঘটনার নেপথ্য কারণ অবিলম্বে খুঁজে বের করতে প্রধানমন্ত্রী...
ঈদযাত্রার দ্বিতীয় দিনেই উত্তরবঙ্গের রেল যোগাযোগে বড়ো ধরনের বিঘ্ন ঘটেছে। বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ায় বন্ধ হয়ে গেছে সান্তাহার-চিলাহাটি-পঞ্চগড় রুটে ট্রেন চলাচল। ঘরমুখো...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর