সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে: সিইসি

সাংবাদিকরা পর্যবেক্ষণ করলে নির্বাচনে স্বচ্ছতা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, সংবাদ সংগ্রহের কাজ সহজ করবে কমিশন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে সিইসি এসব কথা বলেন।

বৈঠকে সাংবাদিক নেতারা সাংবাদিক নীতিমালা সংশোধন এবং ভোট পর্যবেক্ষণের পাস দেওয়ার অনলাইন পদ্ধতি বাতিল করে তা সহজ করার আহ্বান জানান। নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আগামী রোববারের মধ্যে এই সমস্যার সমাধান না হলে সাংবাদিকরা নির্বাচন কাভার করবে কি না, তা ভেবে দেখা হবে।