জামায়াত চাঁদাবাজি করে না, কারণ তারা মানুষকে ভালোবাসে: ডা. শফিকুর রহমান

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ১২:৫৬ পিএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সবথেকে নির্যাতিত দল হিসেবে আমরা ৫ আগস্ট কথা দিয়েছিলাম কারও সঙ্গে অন্যায় করবো না এবং অন্যায়ভাবে মামলা দেব না, সে কথা আমরা রেখেছি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর কারওয়ান বাজারে এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত চাঁদাবাজি করে না কারণ তারা দেশের মানুষকে ভালোবাসে।

দলের নেতাদের সততার কথা উল্লেখ করে তিনি বলেন, বিগত সময়ে দুইটা মন্ত্রণালয় আমাদের নেতারা চালিয়েছেন। কেউ কথা তুলতে পারবে না তারা দুর্নীতি করেছেন। এ সময় তিনি সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নাম উল্লেখ করেন।

নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করে আমিরে জামায়াত বলেন, দেশের বিভিন্নস্থানে হামলা হচ্ছে। এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে জনগণ শঙ্কায় আছে।

তিনি নির্বাচন কমিশনকে একটি সুষ্ঠু পরিবেশ গড়ে তোলার অনুরোধ জানান।

হুঁশিয়ারি দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, গায়ের জোরে নির্বাচনকে নিজেদের অনুকূলে নেবার চেষ্টা করলে দেশের যুবকেরা তাদের প্রতিহত করবে।

তিনি এটিও স্পষ্ট করেন যে, সুষ্ঠু ভোটে যারাই নির্বাচিত হবে তাদেরকেই জামায়াত স্বাগত জানাবে।

একাত্তর/আরএ
নিত্যপণ্যর অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, বারবার তেল-গ্যাসসহ জ্বালানির দাম বাড়ানো এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ৭ দফা দাবিতে আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনা হয়ে কুষ্টিয়া অভিমুখে ঐতিহাসিক...
রাজধানীর দুই সিটি করপোরেশনে প্রথমবারের মতো নিজেদের মেয়রপ্রার্থী নামিয়ে রাজনীতির মাঠে বড় চমক দিলো বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক দাবি করে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, রাজধানীতেই দিনেদুপুরে নানা অপকর্ম ঘটছে। একটি হাসপাতালের নিরাপত্তা সরকার দিতে...
জনগণের স্বার্থে ঘোষিত সাত দফা দাবির মধ্যে জামায়াতে ইসলামীর নিজস্ব কোনো দাবি নেই উল্লেখ করে সরকারের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় আমির ও বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর