২৯৯ আসনে ভোট গণনা চলছে, ফলাফলের অপেক্ষা

ছাত্র-জনতার রক্তস্নাত জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসে এক অনন্য দিন হয়ে থাকলো ১২ ফেব্রুয়ারি। আজ উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই সনদের ওপর গণভোট একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া এই ভোট উৎসব শেষ হয় বিকেল সাড়ে চারটায়। এখন কেন্দ্রগুলোতে গণনা চলছে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী- এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার এক হাজার ২৩২ জন।

আজ দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৮ জন—দলীয় ১ হাজার ৭৫৫ জন ও স্বতন্ত্র ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। 

একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসন বাদে দেশের ২৯৯টি সংসদীয় আসনে সংসদীয় ভোট ও গণভোটে রায় দিয়েছেন ভোটাররা।

বেসরকারি ফলাফলে কোন আসনে কে এগিয়ে- 

ঢাকা- ১৫ 

মোট কেন্দ্র: ১২৮  
প্রাপ্ত কেন্দ্র: ১২ 

ধানের শীষ- ৫৫০৬
দাঁড়িপাল্লা- ৬৮৫৭ 

ঠাকুরগাঁও- ১

মোট কেন্দ্র: ১৮৫টি 
প্রাপ্ত কেন্দ্র: ১২

ধানের শীষ- ১১১৭৮
দাঁড়িপাল্লা- ৯৩৫৯

গোপালগঞ্জ- ১ 

মোট কেন্দ্র: ১৩৮
প্রাপ্ত কেন্দ্র: ৬ 

ধানের শীষ- ২২৭৯
দাঁড়িপাল্লা- ১০৯৪
ট্রাক- ২৬৭ 
ফুটবল- ৮৩৭ 

গোপালগঞ্জ- ২

মোট কেন্দ্র: ১৫১
প্রাপ্ত কেন্দ্র: ২৫

ধানের শীষ- ৫২৭৫ 
হরিন- ৩৬৫১
টেলিফোন- ৭৪৬০
রিক্সা- ৪৭৮৩ 

গোপালগঞ্জ- ৩ 

মোট কেন্দ্র: ১০৮
প্রাপ্ত কেন্দ্র: ৭ 

ধানের শীষ- ৪০১৩
ফুটবল- ১৭১৮
রিক্সা- ১৩৫৯ 
ঘোড়া- ১০০০

বরিশাল-১

মোট কেন্দ্র: ১২৯ 
প্রাপ্ত কেন্দ্র: ৬৭

ধানের শীষ- ৫৬৯৯৫
দাঁড়িপাল্লা- ২৪৫০৪ 
ফুটবল- ২৩৩৬৫

সুনামগঞ্জ- ৪ 

মোট কেন্দ্র: ১১৫
প্রাপ্ত কেন্দ্র: ৯২

ধানের শীষ- ৭৮০৪৮
মোটরসাইকেল- ১৭৯২৪
দাঁড়িপাল্লা- ৫৩২৩০

নেত্রকোণা- ১

মোট কেন্দ্র: ১২৫
প্রাপ্ত কেন্দ্র: ২২

রিক্সা- ১২৮০১
ধানের শীষ- ২৩৯৮২
লাঙ্গল- ১৯৮
কাস্তে- ৮১৫
তারা- ৫৭ 

নেত্রকোণা-২

মোট কেন্দ্র: ১৭৩
প্রাপ্ত কেন্দ্র: ৫৮

ধানের শীষ- ৫২৫৩১
বটগাছ- ৬৭৯
হাতপাখা- ৫৩৫৬
লাঙ্গল- ১৪২১
শাপলা কলি- ২০৭৫০ 

নেত্রকোণা-৩

মোট কেন্দ্র: ১৫০
প্রাপ্ত কেন্দ্র: ৩৩

ধানের শীষ- ২৩৩২০ 
লাঙ্গল- ৯৪
দাঁড়িপাল্লা- ৭১০৩
হাতপাখা- ৫৬৫
ঘোড়া- ১৫৪৫৮
চেয়ার- ৬৯

নেত্রকোণা- ৪

মোট কেন্দ্র: ১৫০
প্রাপ্ত কেন্দ্র: ৪৪

ধানের শীষ- ৪৩৯৩৬
কোদাল- ৭১
কাস্তে- ১১২৭
দাঁড়িপাল্লা- ১১৯০২
হাতপাখা- ৫৮৬

নেত্রকোণা-৫

মোট কেন্দ্র: ৮৩
প্রাপ্ত কেন্দ্র: ৩৯

ধানের শীষ- ৩৮২১৬
দাঁড়িপাল্লা- ৩৮৭৬৮
হাতপাখা- ১৬৮১

মাদারীপুর-৩ 

মোট কেন্দ্র: ১৩৪
প্রাপ্ত কেন্দ্র: ১৪

ধানের শীষ- ৮৪২২
দাঁড়িপাল্লা- ৮৯৪৩
হাতপাখা- ১৩৩৫