মিষ্টির খালি আসনে ভোট ১২ নভেম্বর, তফসিল ঘোষণা

আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

জাতীয় সংসদের শূন্য ঘোষণা হওয়া সংরক্ষিত মহিলা আসন-২৩ এ উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির আসনে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।   

সোমবার (১২ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এই তফসিল ঘোষণা করা হয়। 

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর ধারা ৬ অনুযায়ী এই তফসিল ঘোষণা করা হয়েছে।   

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল চারটার মধ্যে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করতে হবে। 

প্রাপ্ত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর সকাল ১০টা থেকে। বাছাইয়ের সিদ্ধান্ত বাতিল বা আদেশের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২৮ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল চারটার মধ্যে এবং পরদিন ২৯ অক্টোবর সকাল ১১টা থেকে এসব আপিল নিষ্পত্তি করা হবে। 

প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে এক নভেম্বর বিকেল চারটা পর্যন্ত। পরবর্তীতে দুই নভেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং চূড়ান্তভাবে আগামী ১২ নভেম্বর সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ইসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত এক অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে সংরক্ষিত সংসদ সদস্য (এমপি) পদ থেকে পদত্যাগ করেন ফেরদৌসী আহমদে মিষ্টি। এদিন দুপুর পৌনে দুইটার দিকে সংসদ ভবনে এসে স্পিকারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন তিনি। 

ওই দিন নির্বাচন কমিশনার আব্দুর রহমালেল মাছউদ জানান, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফেরদৌসী আহমেদের পদ শূন্যের গেজেট প্রকাশের পর তিন মাসের মধ্যে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পিআর পদ্ধতিতে কেবল মাত্র বিএনপি জোট প্রার্থী দিতে পারবে। 

আর অ্যাটর্নি জেনারেল বলেন, স্বেচ্ছায় পদত্যাগ করায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য ফেরদৌসি আহমেদ মিষ্টির সদস্য পদ শুন্য হবে। তবে পরবর্তী নির্বাচনে তিনি অযোগ্য হবেন না। 

এর আগে রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) গুঁড়িয়ে দেওয়ার ঘটনার পর মিষ্টির পদত্যাগের সম্ভাবনার বিষয়টি সামনে আসে। ওই ঘটনায় মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

একাত্তর/এসি
মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ও দখলের চেষ্টার অভিযোগে সংসদ সদস্য পদ ছাড়ার দলীয় নির্দেশের পরই নাটকীয় গতি পেল ঘটনা প্রবাহ। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের...
রাজনীতির পিচ্ছিল পথে কত দ্রুত যে ক্ষমতার চূড়া থেকে পতন ঘটে, তার জলন্ত উদাহরণ হয়ে রইলেন সংরক্ষিত নারী আসন-২৩-এর সদ্য সাবেক সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপির টিকিটে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করেছেন।  এ নিয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির আশঙ্কাজনক অবনতি ঘটছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও দুই হাজার ১৬৭ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মাধ্যমে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্তের...
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘ভোট চুরি’ ও ভোটার তালিকা সংশোধনে ব্যাপক কারচুপির অভিযোগে রাজপথে নামলো পুরো বিরোধী শিবির। সোমবার স্থানীয় সময় দুপুরের দিকে বিরোধী ইন্ডিয়া...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৫২ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে এক হাজার ২৬৯ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার...
দুই দিন আগে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চালানো নজিরবিহীন ও ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় হতাহতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর