এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই: রেলমন্ত্রী

এবার বড় ধরনের শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই উল্লেখ করে সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এ বছর ঘরমুখো যাত্রীদের ট্রেনযাত্রায় বড় ধরনের শিডিউল বিপর্যয় হবে না। 

শুক্রবার (১৩ মার্চ) সকালে রাজধানীর কমলাপুর স্টেশনে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রার খোঁজখবর নেওয়া শেষে তিনি এ মন্তব্য করেন। 

মন্ত্রী বলেন, সরকার আলোচনা ব্যাতীত কোনোভাবেই তেলের দাম বাড়াবে না। তাই যাত্রীদের টিকিটের মূল্য বাড়ার কোনো সম্ভাবনাও নেই। 

সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রী আরও বলেন, চ্যালেঞ্জ থাকলেও যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সরকার শতভাগ তৎপরতা চালাবে। 

যাত্রীদের যাতায়াতের সেবামান ঈদের মতোই আগামীতেও চলমান থাকবে বলেও আশ্বস্ত করেন তিনি।