প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সাক্ষাৎ শেষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা সাংবাদিকদের বলেন, হিন্দু সম্প্রদায়ের সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আলোচনা হয়েছে। সমস্যার কথা শুনে তা সমাধানের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। 

তিনি আরও বলেন, বিগত সময়ে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে করা মিথ্যে মামলা প্রত্যাহারের আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী।