উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট এ-১ বা জেট ফুয়েল) দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সংস্থাটি।
এতে বলা হয়, অভ্যন্তরীণ রুটে চলাচলকারী এয়ারলাইন্সগুলোর জন্য জেট এ-১ ফুয়েলের দাম লিটার প্রতি ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা করা হয়েছে।
এছাড়া, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটার ফুয়েলের দাম ১ দশমিক ৪৮০৬ ডলার (শুল্ক ও মূসক মুক্ত) থেকে কমিয়ে ১ দশমিক ৩৩৮৫ ডলার নির্ধারণ করা হয়েছে।
নতুন এই মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
নিয়ন্ত্রক সংস্থাটি জানায়, ২০২৬ সালের ৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত প্ল্যাটস রেটের গড় মূল্য বিবেচনায় নিয়ে মে মাসের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।