তরুণদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও সচেতন করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্ক নির্দেশনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মঙ্গলবার (১৯ মে) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বাংলাদেশ ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত ‘সাইবার সিকিউরিটি অ্যান্ড থ্রেট ইন্টেলিজেন্স’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, আধুনিক প্রযুক্তির এই যুগে দেশের নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থী ও নীতিনির্ধারণী পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে সাইবার সিকিউরিটি বিষয়ে দক্ষ করে তুলতে হবে।
প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ছাড়া নতুন বিশ্ব ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়ানো কঠিন বলেও মন্তব্য করেন মন্ত্রী।