অর্থনীতিতে স্বস্তি ফেরাতে সরকার কাজ করছে: স্থানীয় সরকারমন্ত্রী

দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নেই উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অর্থনীতিতে স্বস্তি ফেরাতে সরকার কাজ করছে। এক্ষেত্রে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন তিনি। 

 বুধবার (১০ জুন) রাতে রাজধানীর গুলশানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পর্টি অফিসে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নেই বলেই বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বেড়েছে। তারপরও সরকার প্রধান দেশের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছেন। 

এসময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে বিএনপিকে নির্বাচিত করায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবাইকে ধন্যবাদ জানান তিনি। 

তিনি বনলে, সব ধর্মের, গোষ্ঠীর মানুষদের অংশগ্রহণে পার্লামেন্ট করা হয়েছে।  

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের উন্নয়নে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সরকার নিতে চায় উল্লেখ করে, জাতীয় সংসদের নিম্নকক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের মতো, উচ্চকক্ষেও তাদের অংশগ্রহণ থাকবে বলে আশাবাদ জানান স্থানীয় সরকার মন্ত্রী।