সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১০ জুন ২০২৬, ০৬:৩৪ পিএম

দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (১০ জুন) সংসদে সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকন (নরসিংদী-১) এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকের অনুমোদিত মোট ৪১ হাজার ৮০৬টি পদের মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য রয়েছে।

তিনি আরও জানান, নার্সদের জন্য অনুমোদিত ৪৯ হাজার ৫০১টি পদের মধ্যে ৫ হাজার ৩২টি পদ খালি রয়েছে।

এ ছাড়া সরকারি হাসপাতালগুলোতে অনুমোদিত ২৬ হাজার ৫৪৪টি স্বাস্থ্যকর্মীর পদের বিপরীতে ৮ হাজার ৭৮৪টি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

এদিকে সংসদে চট্টগ্রাম-১৬ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সংসদ সদস্য মোহাম্মদ জহিরুল ইসলামের এক সম্পূরক প্রশ্নের জবাবে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, আশ্বিন মাসে কুকুরে কামড়ানোর প্রবণতা একটু বেশি থাকে। এরপরও পর্যাপ্ত ভ্যাকসিনের সরবরাহ থাকায় এই সময়ে ভ্যাকসিনের কোনো অভাব হবে না।

জহিরুল ইসলামের অপর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সারা দেশব্যাপী ৫ লাখ ৫৮ হাজার ৭০০ ডোজ কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ করা হয়েছে এবং এখনো কুকুরে কামড়ানোর ভ্যাকসিন সরবরাহ অব্যাহত রয়েছে।

তিনি বলেন, আমরা সারাদেশে প্রত্যেকটা ভ্যাকসিনের তিন স্তরে স্টক রেডি রেখেছি। প্রত্যেকটা উপজেলা লেভেলে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-র‌্যাবিস ভ্যাকসিন রেখেছি। জেলাগুলোতেও স্টক রাখা হয়েছে।

আরবিএস
দেশের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে সরকার বদ্ধপরিকর জানিয়ে এই খাতে নিয়োজিত সবাইকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার এম...
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জাপানজুড়ে চলা তাপদাহ ও তীব্র গরমের কারণে টোকিওর একটি চিড়িয়াখানায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে ৩টি সিংহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হিটস্ট্রোক ও অতিরিক্ত গরমে সৃষ্ট অসুস্থতাই তাদের মৃত্যুর কারণ বলে...
ফ্যাসিবাদের রক্ত পরিবর্তন করে নতুন রক্ত সঞ্চালন করতে হলে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের তাগিদ দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একই সঙ্গে সঠিক পথে না...
মরক্কো থেকে স্প্যানিশ ছিটমহল সেউতায় হাজার হাজার অনিয়মিত অভিবাসীর আকস্মিক অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সীমান্ত সুরক্ষায় একতাবদ্ধ পদক্ষেপের তীব্র তাগিদ দিয়েছেন ইউরোপীয় কমিশনের...
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদার অঞ্চলের একটি জনবহুল সমুদ্রসৈকতে ভয়াবহ ড্রোন হামলায় তিন শিশুসহ অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। কৃষ্ণসাগরের তীরবর্তী ‘আর্খিপো-ওসিপোভকা’ গ্রামের কাছে ঘটে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর