কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইতিমধ্যেই দেশের তথ্য, যোগাযোগ ও ডিজিটাল প্ল্যাটফর্মের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, এই প্রযুক্তিকে সঠিকভাবে বোঝা এবং দীর্ঘমেয়াদে কীভাবে কার্যকর ও দায়িত্বশীলভাবে ব্যবহার করা যায়—সেটাই এখন বড়ো চ্যালেঞ্জ।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক ‘লিডারশিপ পুরস্কার বিতরণী’ অনুষ্ঠানে দিসি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে মানবজাতিই সভ্যতার উন্নয়ন এবং কখনো কখনো তার অবক্ষয়ের জন্য দায়ি ছিলো। কিন্তু প্রযুক্তিভিত্তিক এই নতুন যুগে এসে সভ্যতার পথচলায় মানুষ এখন আর একা নয়।
মন্ত্রী আরও উল্লেখ করেন, মানুষের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাও এখন সভ্যতার অগ্রগতি ও পথচলায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাব বিস্তারকারী ভূমিকা পালন করছে।