ভুয়া খবর ও গুজব রোধে বিশেষজ্ঞদের খসড়া নীতি চাইলেন তথ্যমন্ত্রী

আপডেট : ০৬ জুন ২০২৬, ০২:০৮ পিএম

বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে ভুয়া খবর ও অপতথ্য প্রতিরোধে বিশেষজ্ঞদের কাছে একটি জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চেয়েছেন তিনি।

শনিবার (৬ জুন) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

‘বাংলাদেশে ভুয়া খবর মোকাবিলায় নীতি, প্রযুক্তি ও জবাবদিহিতা’ শীর্ষক এই বৈঠকের আয়োজন করে ন্যাশনালিস্ট আইসিটি ফোরাম।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, অপতথ্য ও ভুয়া নিউজ নিয়ে গত কয়েক বছরে অনেক আলোচনা ও সেমিনার হয়েছে। এখন আর শুধু আলোচনার টেবিলে বসে থাকার সময় নেই; এখন সময় এসেছে কার্যকর সমাধান করার। ডিজিটাল মাধ্যমে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বিশেষজ্ঞদের প্রতি আহবান জানিয়ে জহির উদ্দিন স্বপন বলেন, আপনারা ভুয়া খবর ও অপতথ্য ছড়ানো বন্ধের উপায় নিয়ে একটি সুনির্দিষ্ট ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান’–এর খসড়া তৈরি করে সরকারকে দিন। আমরা সেই অনুযায়ী নীতিমালা ও প্রযুক্তির সমন্বয়ে কাজ করবো।

বর্তমান সরকারের পলিসি মেকিং বা নীতি নির্ধারণে মেধার মূল্যায়ন করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, অতীতের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকার বিশেষজ্ঞদের সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়। কারণ মেধাবীদের অংশগ্রহণ ছাড়া কোনো রাষ্ট্রের টেকসই পলিসি মেকিং বা নীতি নির্ধারণ করা সম্ভব না। আমরা সেই মেধার মূল্যায়ন ও চর্চাকে রাষ্ট্রীয় পর্যায়ে ফিরিয়ে এনেছি।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের পাশাপাশি তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ, জ্যেষ্ঠ সাংবাদিক এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা ভুয়া খবর যাচাইয়ের প্রযুক্তিগত দিক, আইনি জবাবদিহিতা এবং স্বাধীন গণমাধ্যমের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা ইন্টারনেটে গুজব ও অপপ্রচার রোধে দ্রুত একটি সমন্বিত আইনি ও প্রযুক্তিগত কাঠামো দাঁড় করানোর ওপর জোর দেন।

একাত্তর/এসি
আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
চীন সরকারের আমন্ত্রণে সরকারি সফরে চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবিলায় বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...
দেশে একটি কার্যকর ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার নিজের পক্ষ থেকে কোনো একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর