রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী আজ

আজ ৬ আগস্ট। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাৎ বার্ষিকী। আজ থেকে ৪২ বছর আগে এই দিনটিতে তিনি দেশবাসীর কল্যাণে তাঁর জীবন উৎসর্গ করেন। কর্মজীবনে নৌবাহিনী প্রধান এবং যোগাযোগ ও কৃষিমন্ত্রী থাকাকালীন সময়ে তাঁর অবদান অপরিসীম।

সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, দানশীলতা ও আত্মত্যাগে গড়া তাঁর অনবদ্য জীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশে ও বিদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি কমিটির এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানান হয়।

Mahbul Ali 07
এতে আরও বলা হয়েছে, দিনটি উপলক্ষে সকালে মরহুমের মাজারে পুষ্পস্তবক অর্পণ, মাজার প্রাঙ্গণে তাঁর রুহের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হবে পবিত্র কুরআন খতম, কুরআনখানি ও বিশেষ মোনাজাত। তিনি চিরনিদ্রায় শায়িত আছেন তাঁর প্রিয় কর্মস্থল নৌ-সদর দপ্তরের পাশে।

বাংলাদেশ নৌবাহিনীকে যুগোপযোগী করে গড়ে তোলায় তাঁর উদ্যোগ স্বাক্ষরিত ইতিহাসের পাতায় লেখা থাকবে। প্রতি ওয়াক্তের নামাজের জন্য আজানের শব্দ পৌঁছে যায় তাঁর সমাধি স্থানে সেই মসজিদের মিনার হতে, যেটি তিনি স্থাপনে উদ্যোগ নিয়েছিলেন সকল নৌবাহিনীর সদস্যদের জন্য। 

৬ আগস্ট উপলক্ষে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে সকালে মাজারে পুষ্পস্তবক অর্পণ, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হবে। বাদ জোহর নৌবাহিনীর বিভিন্ন মসজিদে প্রয়াত নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নৌবাহিনীর সকল সদস্যবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করবেন।

Mahbul Ali 08
দিনটি উপলক্ষে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের বাসভবন ‘মাহবুব ভবন’-এ কুরআন খতম, কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বেগম মাহবুব আলী খান সকল শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদের দোয়ায় অংশগ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।

এই দিনটি উপলক্ষে ছিন্নমূল শিশু-কিশোরদের জন্য প্রতিষ্ঠান ‘সুরভি’-তে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। ১৯৭৯ সালের ১লা ফেব্রুয়ারি বেগম মাহবুব আলী খান ‘সুরভি’ প্রতিষ্ঠা করেন।

বেগম মাহবুব আলী খান স্মরণ করেন, তাঁর শ্রদ্ধেয় স্বামীর উৎসাহ ব্যতিরেকে তিনি এই সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তুলতে সফলকাম হতে পারতেন না। রিয়ার অ্যাডমিরাল এম এ খানের পরম শ্রদ্ধেয় মাতা জুবাইদা খাতুনও একজন সমাজসেবী ছিলেন। শৈশবে সেবামূলক কাজের শিক্ষাই হয়তো পরবর্তীতে তাঁকে সুরভি প্রতিষ্ঠায় অনুপ্রেরণা যোগাতে সহায়তা করে।

এই উপলক্ষে ঢাকাস্থ বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত আয়োজন করা হয়েছে। জামিয়া কুরআনিয়া তালীমিয়া মহিলা মাদ্রাসা ও এতিমখানা, বাউনিয়াবাদ। জামিয়া কুরআনিয়া আরাবিয়া মাদ্রাসা ও এতিমখানা, ভাসানটেক ক্যান্টনমেন্ট। সেনারদি খানবাড়ি দারুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

Mahbul Ali 06
ঢাকাস্থ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছেঃ ১) বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, ২) বায়তুল আমান জামে মসজিদ, ধানমন্ডি, ৩) তাকওয়া জামে মসজিদ, ৪) ঈদগাহ জামে মসজিদ, ৫) আজিমপুর দায়রা শরীফ জামে মসজিদ, ৬) মহাখালী ডিওএইচএস জামে মসজিদ, ৭) বায়তুল মামুন জামে মসজিদ, ৮) সোবহানবাগ জামে মসজিদ, ৯) বায়তুল আকসা জামে মসজিদ, ১০) ডিএনসিএ জামে মসজিদ, ১১) হাইকোর্ট মাজার মসজিদ, ১২) বাইতুল মোয়াল্লা জামে মসজিদ, ভাসানটেক, মিরপুর, ১৩) বাইতুল কুরবান জামে মসজিদ, ১৪) বাইতুল মামুন জামে মসজিদ, ১৫) বাইতুল মুমিন জামে মসজিদ, ১৬) বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১৭) হযরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদ, ১৮) বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, ১৯) বাইতুল জান্নাহ মাদানী জামে মসজিদ, ২০) বাইতুল কারিম জামে মসজিদ, ২১) বাইতুল মুমিন জামে মসজিদ, ২২) বাউনিয়াবাদ বাজার জামে মসজিদ।

সিলেটের বিরাইশপুরে নিজ বাসভবনে বাদ জোহর পরিবারের পক্ষ থেকে দোয়া ও আলোচনা সভা এবং তবারক বিতরণ করা হবে। তাছাড়া পারিবারিক জামে মসজিদ ও লতিফিয়া হাফেজিয়া মাদ্রাসা কলাবাগান সিলেটে পরিবারের পক্ষ থেকে জোহরের নামাজের পর দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হবে। তাছাড়া জামিয়া ইসলামিয়া, মুজাহিরুস সুন্নাহ খড়ারিয়া মাদ্রাসায় দোয়ার আয়োজন করা হয়েছে, সিলাম, দক্ষিণ সুরমা, সিলেট।

Mahbul Ali 02
এছাড়া আসরের নামাজের পর পরিবারের পক্ষ থেকে হযরত শাহজালাল (রহঃ) ও হযরত শাহপরান (রহঃ) দরগাহ মসজিদে খতমে কুরআন, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ।

বৃহত্তর সিলেটবাসীর উদ্যোগে হযরত শাহজালাল (রহঃ) দরগাহ মসজিদে বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল এবং দক্ষিণ সুরমা বিএনপির উদ্যোগে কদমতলী জামে মসজিদে বাদ আসর মিলাদ, দোয়া মাহফিল ও শিরনি বিতরণ।

বালাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল এবং ফেঞ্চুগঞ্জ বিএনপির উদ্যোগে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

বগুড়া বায়তুল রহমান সেন্ট্রাল জামে মসজিদে ৬ই আগস্ট মরহুমের পরিবারের পক্ষ থেকে বাদ আসর মিলাদ ও কুরআনখানি অনুষ্ঠিত হবে। এছাড়া গাবতলী লাটগঞ্জ অন্ধ এতিমখানায় বাদ জোহর কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

Mahbul Ali 05
জামালপুর জেলার দুরমুটে হযরত শাহ্ কামাল (রহঃ)-এর মাজারে এই দিনটি উপলক্ষে মরহুমের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সৌদি আরবের মক্কায় পবিত্র কাবা শরীফ তাওয়াফ, দোয়া ও মদীনা শরীফে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে। পবিত্র ওমরাহ পালনের সময় তাঁর সৌভাগ্য হয়েছিল পবিত্র কা'বা ঘর ধোয়ার, সেটি নিশ্চয়ই ছিল 'পরম করুণাময় আল্লাহতায়ালার অসীম রহমতের নিদর্শন'। সেই পবিত্র কা'বা ঘর ধোয়ার বস্তুটি আজও সংরক্ষিত আছে, তাঁর স্মৃতিবিজড়িত বহু জিনিসের মাঝে।

এই দিনটি উপলক্ষে যুক্তরাজ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এই যুক্তরাজ্যেই রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান তরুণ, মেধাবী নৌ অফিসার হিসেবে উচ্চতর ট্রেনিং নেন এবং সব কমনওয়েলথ দেশসমূহের অংশগ্রহণকারী অফিসারদের মধ্যে কৃতিত্ব অর্জন করেন ও মহামান্য রানী দ্বিতীয় এলিজাবেথের পক্ষ থেকে পুরস্কৃত হন। যুক্তরাজ্যে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি সংসদের উদ্যোগে ব্রিকলেন জামে মসজিদে সকাল ১০টা থেকে কুরআন খতম, বাদ জোহর দোয়া মাহফিল। বিকাল ৬টায় রিজেন্ট লেক হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Mahbul Ali 01
এই দিনটি উপলক্ষে যুক্তরাষ্ট্রেও কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ভার্জিনিয়ার দারুল হিকমাহ ইসলামী সেন্টার ওয়াশিংটনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস-এ ইসলামী সেন্টারেও দোয়া মাহফিল আয়োজন করা হবে। তাছাড়া ফ্লোরিডা ওয়েস্ট পাম বিচে বাংলাদেশী কমিউনিটি মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

মালয়েশিয়ায় রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কুরআন খতম, বিশেষ মোনাজাত ও এতিমদের মধ্যে খাদ্য বিতরণ করা হবে। বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসাগুলির মধ্যে রয়েছে মাদ্রাসা দাওয়াতুল কিরাত কুয়ালালামপুর, মাদ্রাসা তাহফিজ আমপাংজায়া, আমপাং তাহফিজ আল-মুস্তাকিম রাওয়াং, সুরাউ আন-নূর জুরু মারকাজ, মাদ্রাসা পতুবুহান রুহামাহাল ছাহয়া তেংকু আমপাং মহিলা মসজিদ আল হেদায়া, তামান কসুকুন, আসাস জয়া, পেং, মসজিদ আল হেদায়া, তামান সুকুন, আসাস জয়া, বুকিত মারতাজাম, পেং মালয়েশিয়া। এছাড়াও মাদ্রাসা তাহফিজ দারুল আকসা, পেং মালয়েশিয়া। সন্ধ্যায় মরহুমের কর্মজীবন সম্পর্কে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে বুকিত বিনতাং বাংলাদেশ মসজিদ, কুয়ালালামপুর। তাছাড়া মালয়েশিয়ার বিভিন্ন মাদ্রাসা এবং মসজিদে দোয়ার আয়োজন করা হবে।

Mahbul Ali 04
জিএ-এর সাহাবি মসজিদ ইউডি পার্ক গুয়াংজু সিটি, দক্ষিণ কোরিয়ার সিউলে পুনশ্চ সংউরি মসজিদ, সিঙ্গাপুরে আং গুলিয়া জামে মসজিদ, এবং মালদ্বীপের সালমান মসজিদ সহ বিভিন্ন মসজিদে বিশেষ মোনাজাত ও দোয়া অনুষ্ঠিত হবে।

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল মিউজিয়াম প্রতিষ্ঠিত হয়েছে। উক্ত মিউজিয়ামে প্রয়াণের অসাধারণ কর্মজীবনের স্মৃতিবিজড়িত বস্তুসমূহ প্রদর্শিত আছে।

কারডিওভাসকুলার রিসার্চ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সমাজ সেবার উদ্দেশ্যে স্থাপিত হবে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান মেমোরিয়াল ট্রাস্ট এবং জনগণের মাঝে হৃদরোগ সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও এর চিকিৎসা প্রদানে ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ কার্ডিওলজি এন্ড রিসার্চ স্থাপনের উদ্যোগ নেওয়া হবে তাঁর জন্মভূমি সিলেটে। দুস্থ, অসহায় রোগীদেরকে এই প্রতিষ্ঠানে বিনামূল্যে চিকিৎসা প্রদানেরও উদ্যোগ নেয়া হবে।