বাংলাদেশ চাইলে জাতিসংঘ নির্বাচন পদ্ধতিতে সহায়তা দেবে বলে জানিয়েছেন এদেশে নিযুক্ত সংস্থাটির আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো।
রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে, রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কূটনৈতিক সংবাদদাতাদের সমিতি (ডিক্যাব) আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা জানান।
এসময় তিনি আরো জানান, বাংলাদেশে নাগরিক স্বাধীনতা খর্ব হওয়ার লক্ষণ, ক্রমবর্ধমান বৈষম্য এবং নারীর প্রতি সহিংসতা নিয়ে জাতিসংঘ উদ্বিগ্ন।
এক্ষেত্রে জাতিসংঘের সুপারিশ অনুযায়ী, ডিজিটাল নিরাপত্তা আইনের পর্যালোচনা পরিস্থিতি উন্নয়নে সাহায্য করতে পারে বলে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন পর্যালাচনা ও অপব্যবহার বন্ধ করতে আইন মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে জাতিসংঘ।
আরও পড়ুন: বিনামূল্যে পর্যটকদের ভিসা দেবে ভারত
বিশ্ব সংস্থার প্রতিনিধি আরও বলেন, ‘আফগানিস্তান ইস্যু নতুন চ্যালেঞ্জ তৈরি করবে। তারপরেও রোহিঙ্গা ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাতিসংঘ সাধারণ অধিবেশনে তুলে ধরা হবে’।
রোহিঙ্গাদের বাংলাদেশে রেখে দেওয়ার বিশ্ব ব্যাংকের প্রস্তাব নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো।
একাত্তর/টিএ