বিনামূল্যে পর্যটকদের ভিসা দেবে ভারত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫০ পিএম

অবশেষে সীমান্ত খুলছে ভারত। প্রায় দেড় বছর বন্ধ রাখার পর পর্যটকদের জন্য ভিসা উন্মুক্ত করতে যাচ্ছে দেশটি।

বৈশ্বিক মহামারী মোকাবেলায় অন্যান্য দেশের মতো ভিনদেশী নাগরিকদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ভারত। সম্প্রতি সংক্রমণ কিছুটা নিয়ন্ত্রণে আসায় শিগগিরই বিদেশিদের জন্য সীমান্ত খুলে দেওয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন ও বিমান পরিবহন খাতকে পুনরায় উজ্জীবিত করার প্রয়াসে প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা প্রদানের কথাও জানিয়েছেন দেশটির সরকারি সংবাদসংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

এছাড়া বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খোলার প্রত্যাশিত সময় এবং প্রক্রিয়া সম্পর্কে অংশীদারদের সাথে আলোচনা করছেন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা। বিদেশি পর্যটকদের ভারত ভ্রমণের অনুমতির ব্যাপারে আগামী ১০ দিনের মধ্যে ঘোষণা আসতে পারে।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য পরিমাণে কমে আসায় সীমান্ত খুলে দেওয়ার বিষয়ে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

প্রথম দফায় ইস্যু করা প্রায় পাঁচ লাখ ভিসার মেয়াদ আগামী বছরের এক মার্চ পর্যন্ত করা হতে পারে। এতে ভারতের সরকারের মোট ১০০ কোটি রুপি ব্যয় হতে পারে বলে জানান এক কর্মকর্তা।

আরও পড়ুন: মাঝ সমুদ্রে মায়ের মৃত্যু, বাঁচালেন সন্তানদের

তিনি আরও জানান, বিনামূল্যে ভিসা দেওয়ার এই পদক্ষেপ স্বল্পসময়ের জন্য ভারত সফরে আসা পর্যটকদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছরের মার্চ থেকে ই-ট্যুরিস্ট ভিসা স্থগিত রেখেছে ভারত। তবে বিদেশি পর্যটকদের কিছু শর্তে ভারত ভ্রমণের অনুমতি দেওয়া যেতে পারে কিনা সেটি নিয়েও এখনও চিন্তা-ভাবনা চলছে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন। এক্ষেত্রে শুধুমাত্র টিকা নেওয়া পর্যটকদের অনুমতি এবং সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতিতে থাকা দেশের পর্যটকদের ভারত ভ্রমণের সুযোগ না দেওয়ার সিদ্ধান্তও আসতে পারে।

ভারতের এক মাস মেয়াদের ই-ট্যুরিস্ট ভিসার খরচ প্রায় ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ২ হাজার ১৩৩ টাকা)। এছাড়া এক বছর মেয়াদের মাল্টিপল এন্ট্রি ই-ট্যুরিস্ট ভিসার খরচ প্রায় ৪০ ডলার (বাংলাদেশি প্রায় ৩ হাজার ৪১৩ টাকা)।


একাত্তর/টিএ

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর