জাপানে প্রধানমন্ত্রীর ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, উড্ডয়নে বিলম্ব

জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের দেশের উদ্দেশে ছেড়ে আসার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের উড্ডয়ন বিলম্বিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭-এর মাধ্যমে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের ঢাকায় ফেরার কথা ছিলো। তবে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে ফ্লাইটটি উড্ডয়ন করতে পারছে না।

বর্তমানে বিমানের এয়ার ক্রু ও প্রকৌশল দলের সদস্যরা দ্রুত ত্রুটি নিরসনে কাজ করে যাচ্ছেন। ত্রুটি সমাধান সাপেক্ষে ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে। এ বিষয়ে পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।