চার দিনের জাপান সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম

জাপানে চার দিনের অত্যন্ত সফল ও গুরুত্বপূর্ণ সরকারি সফর শেষে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার জাপানের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে (বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৮ মিনিটে) প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটটি টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে। ফ্লাইটটি বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে গত ২৬ অক্টোবর দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার ও বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে ২৭ অক্টোবর এক উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারত্ব জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি, অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা এবং শিল্প খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়গুলো প্রাধান্য পায়। বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে একটি যৌথ বিবৃতি প্রকাশ করা হয়।

টোকিওতে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সুপ্রসিদ্ধ অটোমোবাইল ও শিল্প প্রতিষ্ঠানসহ বিভিন্ন বেসরকারি কোম্পানি এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। একই সঙ্গে ‘বাংলাদেশ-জাপান অর্থনৈতিক ফোরামে’ অংশ নিয়ে জাপানি বিনিয়োগকারীদের সামনে বাংলাদেশে বিনিয়োগের অফুরন্ত সম্ভাবনা ও বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের রূপরেখা তুলে ধরেন।

সফরের অন্যতম মাইলফলক হিসেবে প্রধানমন্ত্রী জাপানের রাজপ্রাসাদে দেশটির সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ ছাড়া সফরের শেষ পর্যায়ে জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে যোগ দিয়ে দেশের উন্নয়ন ভাবনায় প্রবাসীদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন।

রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, জাপানের শীর্ষ নেতৃত্ব, শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রধানমন্ত্রীর এই নিবিড় আলোচনা বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় উন্নীত করবে।

একাত্তর/এআরএস
জাপান সফরের অংশ হিসেবে দেশটির নাগোয়ায় অবস্থিত বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে ছয়টি দ্বিপক্ষীয় সহযোগিতা দলিল স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি দুটি প্রকল্পে প্রায় ২৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ দেওয়ার প্রতিশ্রুতি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ঢাকাসহ সারা দেশকে পরিচ্ছন্ন, দূষণমুক্ত ও স্বাস্থ্যকর হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ঢাকা শহরকেও টোকিওর মতো পরিচ্ছন্ন করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে...
যুক্তরাষ্ট্রে আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরানে আবারও নতুন করে বড় ধরনের সামরিক অভিযান শুরু হতে পারে। সম্ভাব্য এই হামলার পর তেহরান যেন মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র ও তাদের তেল...
শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হয়েছে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ। দুপুর দুইটা পর্যন্ত আসনটিতে ৪৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।  
দেশজুড়ে আশঙ্কাজনক হারে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও সাত জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট...
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়া অতি তীব্র ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর তাণ্ডবে দেশটির পূর্ব উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষ ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের প্রভাবে গাছ উপড়ে পড়ে, বাড়ি ধসে এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর