আনসারসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ চার প্রতিষ্ঠানে নতুন মহাপরিচালক নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত তিনটি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমান, সাইফুল ইসলাম ও জহিরুল ইসলাম।

প্রজ্ঞাপন অনুযায়ী, মেজর জেনারেল তৌহিদুল আহমেদকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মেজর জেনারেল হুসাইন মুহাম্মাদ মাসীহুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক করা হয়েছে।

অন্যদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) সাইফুল ইসলামকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ডের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। একই মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংযুক্ত) জহিরুল ইসলামকে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক করা হয়েছে।