চট্টগ্রামের ডিআইজি ও গোপালগঞ্জের এসপিসহ ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি

আপডেট : ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৩২ পিএম

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি ও গোপালগঞ্জের পুলিশ সুপারসহ (এসপি) পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

একটি প্রজ্ঞাপনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখার (এসবি) ডিআইজি হিসেবে বদলি করা হয়েছে। বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ফেনী ও গোপালগঞ্জ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে। এতে ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের পুলিশ সুপার এবং গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

একাত্তর/কেআই
সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ৭ জন কর্মকর্তাকে একযোগে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। বুধবার পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ...
নতুন করে বৈধ অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকদের কাছে আবেদন যাচাই-বাছাইয়ের নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সাহসিকতা, অসামান্য সেবা এবং গুরুত্বপূর্ণ অপরাধের রহস্য উদঘাটনে অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরসহ ৯২ জন পুলিশ সদস্যকে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান করেছে।
দেশে গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি বলে জানিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।
ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশ সহায়তা করছে বলে অভিযোগ করেছে তেহরান। এসব দেশের সম্পৃক্ততার প্রমাণ নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের...
গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার সমুন্নত রাখা এবং দেশে ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে চলচ্চিত্র ও টেলিভিশন শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধ ও সোচ্চার থাকার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার...
আসন্ন পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের নাগালের মধ্যে ফলমূলের দাম ধরে রাখতে বড় ধরনের ছাড় দিয়েছে সরকার। বহুল ব্যবহৃত ইফতারি ও পুষ্টিকর ফল খেজুর, মাল্টা ও আপেলের বাজারমূল্য সম্পূর্ণ সহনীয় রাখতে এসব...
রাজধানীর বনানীর কড়াইল বস্তি এলাকার সার্বিক কাঠামোগত উন্নয়ন কার্যক্রম খুব দ্রুতই শুরু করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব আবদুর রহমান সানি। রোববার সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কড়াইল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর