কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন,‘পলাতক রাজনৈতিক অপশক্তি দেশে ও দেশের বাইরে যে সহিংসতা করছে, তা থেকেই প্রমাণিত হয় তাদের কোনো পরিবর্তন হয়নি।’
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জানান, ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। এটিকে সরকার বাংলাদেশের বড় অর্জন হিসেবে দেখছে।
তিনি বলেন, ‘বাংলাদেশে নতুন সরকারের শ্রমবান্ধব নীতিমালায় অনুপ্রাণিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এ বিনিয়োগ করছে। দেশের বহুমাত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্র বিনিয়োগ করবে। ফ্যাসিবাদী আমলে নানা দুর্নীতি ও অনিয়মের কারণে এসব বিনিয়োগ বন্ধ ছিল।’
এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, ‘পলাতক রাজনৈতিক অপশক্তি দেশে ও দেশের বাইরে যে সহিংসতা করছে, তা থেকেই প্রমাণিত হয় তাদের কোনো পরিবর্তন হয়নি।’