বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের অর্ধবার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা এবং প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের।
তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ের প্রধানরা অংশ নিচ্ছেন। সম্মেলনে উচ্চশিক্ষায় উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার, নারীর অংশগ্রহণ ও ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থা নিয়ে আলোচনা হচ্ছে।
এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা, যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের বিষয়গুলোও সম্মেলনের আলোচনায় গুরুত্ব পাচ্ছে।