শিক্ষার মানোন্নয়নে মনিটরিং ব্যবস্থা জোরদার করতে হবে: শিক্ষামন্ত্রী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

দেশের শিক্ষার প্রকৃত মানোন্নয়ন নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত ‘জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, শ্রেণিকক্ষে শিক্ষকদের উপস্থিতি এবং তাদের পাঠদান পদ্ধতি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা অত্যন্ত জরুরি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলো তাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমেই এই শ্রেণিকক্ষ পর্যবেক্ষণের পদক্ষেপ নিতে পারে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেশের বিপুল সংখ্যক শিক্ষার্থী অধ্যয়নরত উল্লেখ করে মন্ত্রী বলেন, এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করা প্রয়োজন। শিক্ষার্থীদের কর্মসংস্থান নিশ্চিত করতে বাজার চাহিদাভিত্তিক কোর্স চালু, শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ এবং কারিকুলাম পরিমার্জন ও আধুনিকীকরণ সময়ের দাবি।

দেশের টেকসই উন্নয়নের জন্য শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তনের বিকল্প নেই জানিয়ে ড. মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ইতিমধ্যে শিক্ষা বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে এবং গবেষণা খাতেও পর্যাপ্ত আর্থিক সহায়তা রাখা হয়েছে। আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন বই পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে এবং ২০২৮ সালের কারিকুলাম পরিমার্জনের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে শিক্ষার বাস্তব রূপান্তরের জন্য বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃমূল্যায়ন প্রসঙ্গে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে বলেন, পুনঃমূল্যায়নে ৩ হাজার ৭৯ জন শিক্ষার্থী নতুন করে জিপিএ-৫ পেয়েছে। এটি স্পষ্ট প্রমাণ করে যে খাতা মূল্যায়নে গাফিলতি বা সমস্যা ছিল। যেসব পরীক্ষক সঠিকভাবে খাতা মূল্যায়ন করেননি, তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। একই সঙ্গে পরীক্ষকদের পেশাদারিত্ব বাড়াতে যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।

এছাড়া অনুষ্ঠানে জাতীয় উপ-উপাচার্য মোহাম্মদ আলী জিন্নাহ শুভেচ্ছা বক্তব্য এবং প্রফেসর মো. লুৎফর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এ বছর মনোনীত ৫৭ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেকের হাতে ‘ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড’-এর সনদপত্র, ক্রেস্ট ও ২৫ হাজার টাকার চেক তুলে দেন।

এছাড়া ২০২৫ সালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে ২ হাজাার ৮৯৭ জন শিক্ষার্থীকে ৬ হাজার টাকা হারে মোট ১ কোটি ৭৩ লাখ ৮২ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদানের তথ্য জানানো হয়।

আরবিএস
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি ইবতেদায়িসহ সকল মাদ্রাসায় পর্যায়ক্রমে মিড-ডে মিল বা দুপুরকালীন খাবার চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। ২০২৬-২০৩১ অর্থবছরের মেয়াদে এই কর্মসূচি বাস্তবায়ন...
দেশের তরুণ প্রজন্মের কারিগরি দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সরকার চীনের 'ইন্ডাস্ট্রি-একাডেমিয়া লিংকেজ' মডেল অনুসরণ করতে চায় বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা...
দেশের শিক্ষাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ভঙ্গুর শিক্ষাব্যবস্থা নিয়ে কাজে নেমেছি। শিক্ষাব্যবস্থার ভঙ্গুর অবস্থাকে অস্বীকার করার কোনো...
পরীক্ষা স্থগিতের দাবিতে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ বলে মন্তব্য করার পর তীব্র সমালোচনা ও ক্ষোভের মুখে অবশেষে সংসদে দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।...
ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর অত্যাধুনিক অস্ত্রের মজুতে ঘাটতি দেখা দিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মার্কিন বিমান, সামরিক ঘাঁটি ও কূটনৈতিক স্থাপনার ক্ষয়ক্ষতির চিত্র প্রথমবারের মতো প্রকাশ্যে...
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
ঢাকা শহরের যানজট নিরসনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে রাজধানীর রাস্তাঘাট বারবার খোঁড়াখুঁড়ির ভোগান্তি এড়াতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর