গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে, মালিক-শ্রমিকদের সজাগ থাকার আহ্বান শ্রমমন্ত্রীর

গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মনে করছে সরকার। এ বিষয়ে মালিক ও শ্রমিকদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। 

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীতে গার্মেন্টস শিল্প নিয়ে আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।

সেমিনারে প্রধানমন্ত্রীর শ্রম উপদেষ্টা মাহদী আমিন বলেন, সম্প্রতি দেশে যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা হয়েছে, তাতে রাজনৈতিক ইন্ধন ছিল।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বাংলাদেশকে অকার্যকর করে তুলতেই পরিকল্পিতভাবে এসব সহিংসতা চালানো হয়েছে। তবে সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সমাধানের চেষ্টা করেছে।

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, গার্মেন্টস শিল্প নিয়ে ষড়যন্ত্র চলছে। এ বিষয়ে শ্রমিক ও মালিকদের সজাগ থাকতে হবে।

সেমিনারে বক্তারা জানান, মজুরি বোর্ড একটি ন্যায়সংগত ও যৌক্তিক মজুরি নির্ধারণ করবে।

সম্প্রতি গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর আন্দোলন সহিংসতায় রূপ নেয়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং গার্মেন্টস কারখানা ভাঙচুরের ঘটনাও ঘটে।