দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পিএম

দেশের বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের বুকে বন্দুক ঠেকিয়ে যারা ১৬ বছর দেশ শাসন করেছে, ২০২৪ সালে গণতন্ত্রপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদের বিতাড়িত করেছিল। ঠিক একইভাবে আবারও সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকারীদের সমুচিত জবাব দিতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটের মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, ১৬ বছর ধরে ওই মহল জনগণের কথা বলার ও ভোট দেওয়ার অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ সালের নির্বাচন, ২০১৮ সালের নির্বাচন এবং ‘আমি-ডামি’ নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর নিশিরাতের নির্বাচন কিংবা ভোট দখলের রাজনীতি চায় না।

প্রধানমন্ত্রী বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও তারা তিস্তা ব্যারাজ ও তিস্তা মহাপরিকল্পনার কাজ করেনি। পদ্মা ব্যারাজ নির্মাণ, এ এলাকায় গ্যাসলাইন স্থাপন কিংবা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল গড়ে তোলার উদ্যোগও নেয়নি। দেশের মানুষের প্রতি দরদ না থাকায় তারা এসব কাজ করেনি বলে মন্তব্য করেন তিনি।

অর্থপাচারের প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এসব অর্থপাচারের খবর প্রকাশিত হয়েছে। যারা সীমান্তের ওপারে পালিয়ে গেছে, তারা নিজেদের প্রভুদের খুশি করতে আবারও দেশের মানুষ ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।

প্রধানমন্ত্রী বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভোটের অধিকার, কথা বলার অধিকার এবং গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল, সেই অধিকার আবার কেড়ে নিতে চায় ওই মহল। জনগণের কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, মানুষ কি আবার গুম-খুনের রাজনীতি, ভোটের অধিকার কেড়ে নেওয়া এবং কথা বলার অধিকার হরণের রাজনীতি ফিরিয়ে আনতে চায়?

সাম্প্রতিক পরিস্থিতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্ষমতায় থাকাকালে ওই গোষ্ঠী মানুষের সহায়-সম্পত্তি লুটপাট, নির্যাতন, গুম ও খুন করেছে। দেশ ছেড়ে পালানোর পরও তারা অগ্নিসন্ত্রাস শুরু করেছে। মানুষকে পুড়িয়ে মারা এবং পেছন থেকে আক্রমণ করে হত্যার রাজনীতি আবার শুরু করেছে।

তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে শেষ সময়ে তারা এক হাজার ৪০০ মানুষকে হত্যা করেছে। তাদের মধ্যে ৬০ জন ছোট শিশু। বাংলাদেশের মানুষ আর গুম-খুন, ভোট দখল কিংবা অগ্নিসন্ত্রাসের রাজনীতিতে ফিরতে চায় না। মানুষ এখন নিরাপত্তা, স্বস্তি এবং নিজের ও দেশের অগ্রগতি চায়।

সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যারা ২০২৪ সালে গণতন্ত্রের জন্য লড়াই করেছে, তাদের সবাইকে একসঙ্গে সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের জবাব দিতে হবে।

উন্নয়নের অগ্রাধিকার তুলে ধরে তারেক রহমান বলেন, সরকার খাল খননের রাজনীতি করতে চায়। দেশের কলকারখানা সঠিকভাবে গড়ে তোলা, উৎপাদন বাড়ানো, ফসলের উৎপাদন বৃদ্ধি এবং মানুষের জন্য সঠিক শিক্ষার ব্যবস্থা করতে চায়। পাশাপাশি মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্য রয়েছে সরকারের।

লালমনিরহাটের মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এ জেলার মানুষ বরাবর গণতন্ত্রের পক্ষে ও সন্ত্রাসের বিরুদ্ধে ছিল। আগামী দিনেও তারা গণতন্ত্রের পক্ষে এবং সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তারেক রহমান বলেন, সমগ্র বাংলাদেশের গণতন্ত্রকামী ও দেশপ্রেমিক মানুষকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের সমুচিত জবাব দিতে হবে, যাতে ভবিষ্যতে তারা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে কিংবা তাদের প্রভুদের নির্দেশ বাস্তবায়ন করতে না পারে।

তিনি বলেন, সরকারের রাজনীতি হবে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজ বাস্তবায়ন এবং দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এ লক্ষ্য পূরণে সবাইকে আবারও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

একাত্তর/কেআই
লালমনিরহাট সদরে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন তিনি। এ সময়...
বিজ্ঞানে পিছিয়ে থাকলে দেশ ও তরুণ সমাজ পিছিয়ে থাকবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,‘সুন্দর সহযোগিতা পেলে তরুণরা আকাশ জয় করতে পারে। আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি...
এক দিনের সফরে লালমনিরহাট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে অভিহিত করে তাদের মাথা তুলে দাঁড়ানোর আগেই চব্বিশের চেতনায় তাদের মাথা গুঁড়িয়ে দেওয়ার জন্য দেশবাসীর প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন...
বিশ্বজুড়ে চলমান রক্তক্ষয়ী সংঘাত এবং বাণিজ্যিক উত্তেজনার প্রেক্ষাপটে ইতিহাসে প্রথমবারের মতো এক টেবিলে বসেছেন বিশ্বের শীর্ষ তিন পারমাণবিক শক্তিধর দেশের রাষ্ট্রপ্রধান। চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে...
মানবসৃষ্ট প্রথম মহাকাশযান হিসেবে ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করল নাসার ৪৯ বছর বয়সী নভোযান ভয়েজার-১; পৃথিবী থেকে এর বর্তমান দূরত্ব প্রায় ২ হাজার ৫৯০ কোটি কিলোমিটার। বুধবার, এটি পৃথিবী থেকে এক ‘লাইট-ডে’...
লালমনিরহাট সদরে মহেন্দ্রনগর মডেল খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে পুনঃখনন করা খালের পানিতে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছ ও হাঁস অবমুক্ত করেন তিনি। এ সময়...
শনিবার ‘সশস্ত্র বাহিনী দিবস’ উদ্‌যাপন উপলক্ষে নৌবাহিনীর নির্ধারিত যুদ্ধজাহাজসমূহ সর্বসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। ওই দিন দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর