দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: মৎস্য প্রতিমন্ত্রী

দেশে ইলিশের উৎপাদন বাড়াতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সরকার বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে মৎস্য খাতকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (২২ নভেম্বর) সকালে রাজধানীর মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মাছের উৎপাদনও বাড়বে। তবে নদীর নাব্যতা কমে যাওয়ায় কিছুটা সমস্যা হচ্ছে।

তিনি বলেন, মিঠাপানির মাছ বিদেশে রপ্তানির পরিমাণ বাড়াতে হবে এবং আমদানির পরিমাণ কমাতে হবে। সবাই মিলে সঠিকভাবে কাজ করলে মৎস্য খাতকে অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব।

দেশে প্রচুর জনশক্তি রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মৎস্য খাতের উন্নয়নে এ জনশক্তিকে কাজে লাগাতে হবে।