কারসাজি করে ইলিশের দাম বাড়ালে ব্যবস্থা: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

আপডেট : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

ইলিশ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ। 

সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

‘জাটকা ধরা থামাই যদি, ইলিশে ভরবে সাগর-নদী’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৭ থেকে ১৩ এপ্রিল জাটকা সংরক্ষণ সপ্তাহ পালন করা হবে। দেশের ইলিশ সমৃদ্ধ ২০টি জেলায় পালিত হবে জাটকা সংরক্ষণ সপ্তাহ। আগামী ৭ এপ্রিল চাঁদপুর সদরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। 

মন্ত্রী বলেন, সরকারের মূল টার্গেট ইলিশের উৎপাদন বাড়ানো। ইলিশের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ লক্ষ্যে সরকার কার্যকর পদক্ষেপ নিয়েছে। 

ইলিশ পাচার রোধে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, কারসাজি করে ইলিশের দাম বাড়ানোর চেষ্টা করা হলে ব্যবস্থা নেয়া হবে। জাটকা ও প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন হলে সারাবছর ইলিশের প্রাপ্যতা নিশ্চিত করা সম্ভব। 

জাটকা সংরক্ষণে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের মধ্যে রয়েছে, ১৫ এপ্রিল-১১ জুন (৫৮ দিন) বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করা। 

প্রজনন মৌসুমে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ (বিজ্ঞানভিত্তিক সময় নির্ধারণ), ১ নভেম্বর-৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন ও বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ করা।

এছাড়াও দেশে ছয়টি ইলিশ অভয়াশ্রম স্থাপন ও এসকল অভয়াশ্রমে নির্দিষ্ট সময়ে মাছ ধরা বন্ধ করা। 

আরবিএস
আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কোনো ঘাটতি হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জানান, এ বছর দেশে চাহিদার তুলনায় প্রায় ২২ লাখের বেশি পশু...
জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল দুই মাস মেঘনা নদীতে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার।
মা ইলিশ রক্ষায় আজ শুক্রবার রাত থেকে নদ-নদীতে শুরু হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের কঠোর নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে এবার বরিশালের হিজলা ও মেহেন্দীগঞ্জ উপজেলার ৮২ কিলোমিটার মেঘনা...
মা ইলিশ রক্ষায় ৪ অক্টোবর থেকে দেশব্যাপী ২২ দিনের অভিযান শুরু করবে নৌপুলিশ।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর