পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ

পোশাক খাত বিষয়ক নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা আজ। সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় এই সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শ্রমভবনে গত সপ্তাহে এই সভা হওয়ার কথা থাকলেও একজন বোর্ড সদস্য অসুস্থ হয়ে পড়ায় সভাটি স্থগিত করা হয়। 

মালিকপক্ষের প্রতিনিধিদের বেতন কাঠামোর প্রস্তাব পেশ করার কথা রয়েছে আজকের সভায়। এর আগে মজুরি বৃদ্ধির ইস্যুতে পহেলা নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। মন্ত্রণালয়। 

গত চার নভেম্বর বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছিল। সভায় আগামী এক ডিসেম্বর থেকে নতুন মজুরি কাঠামো কার্যকর করার বিষয়ে মালিক ও শ্রমিকপক্ষ একমত হয়। 
এরপর গত ৯ নভেম্বর বোর্ডের দ্বিতীয় বৈঠকে প্রথমবারের মতো ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধিরা। তারই ধারাবাহিকতায় আজ তৃতীয় সভা অনুষ্ঠিত হবে ।

সবশেষ, ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছিল ২০২৩ সালের নভেম্বরে, যা কার্যকর হয়েছিল পরের মাসে। 
সেই হিসাবে, চলতি মাসেই নিম্নতম মজুরির মেয়াদ শেষ হবে। ২০২৩ সালে, ন্যূনতম মজুরি আট হাজার থেকে ৫৬ শতাংশ বাড়িয়ে সাড়ে বারো হাজার টাকা করা হয়।