দেশে অর্ধেক নারীই কোনো না কোনো সহিংসতার শিকার: ডা. জাহিদ

দেশে প্রায় ৫০ শতাংশ নারী কোনো না কোনো ধরনের সহিংসতার শিকার হন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে রাজধানীর তেজগাঁওয়ের একটি সম্মেলন কেন্দ্রে ‘লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনের কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর নিরাপত্তা এখনো বড় চ্যালেঞ্জ। নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছে সরকার। এসব সহিংসতা কমাতে উপজেলা থেকে গ্রাম পর্যায় পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে সরকার।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, নারীর সমতা ও ক্ষমতায়নে বাংলাদেশের সঙ্গে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন।