১৯ তারিখ ঘিরে গোপালগঞ্জে বড় নাশকতার পরিকল্পনা চলছে

সংসদে জামায়াতের আমির

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম

গোপালগঞ্জে চলমান অস্থিরতা, নাশকতা এবং বিশৃঙ্খল কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিরোধে সরকারের কাছ থেকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ দাবি করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা শফিকুর রহমান।

একই সঙ্গে তিনি গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন যে, আগামী ১৯ তারিখকে সামনে রেখে জেলাটিতে আরও বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে। মঙ্গলবার, তৈরি পোশাকশিল্প খাতে চলমান শ্রমিক অসন্তোষ নিয়ে আলোচনার জন্য জাতীয় সংসদে আনা একটি সাধারণ প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান বলেন, “আমাদের কাছে এ রকম ইনফরমেশন আছে- আগামী ১৯ তারিখকে সামনে রেখে সেখানে বড় ধরনের নাশকতার পরিকল্পনা নেওয়া হচ্ছে। জামায়াতের এই নেতা দাবি করেন, গোপালগঞ্জে কার কার বাড়িতে আগুন দেওয়া হবে এবং কোথায় কোথায় অগ্নিসংযোগ করা হবে, তা সন্ত্রাসীরা আগেই ঘোষণা দিয়ে রেখেছে।

সরকারের কাছেও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, এমন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যদি বাস্তবে না ঘটে, তবে সেটি দেশের জন্য মঙ্গলজনক। তবে বর্তমান পরিস্থিতিতে সরকার ও সংসদের পক্ষ থেকে সাধারণ জনগণকে আশ্বস্ত করা অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন তিনি। এ সময় তিনি গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সংসদে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

গোপালগঞ্জের সাম্প্রতিক অস্থিরতা ও নাশকতার ঘটনায় প্রশাসনিক রদবদলের প্রসঙ্গ টেনে বিরোধীদলীয় নেতা বলেন, সরকারের দৃশ্যমান পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে জেলার ডিসি, এসপি এবং তিনটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করার বিষয়টি তাঁরা দেখেছেন। তবে কেবল বদলির বাইরে সরকার আর কী কী কার্যকর পদক্ষেপ নিয়েছে, তা তিনি জানতে চান।

শফিকুর রহমান উল্লেখ করেন, গত কয়েক দিন ধরেই জেলার বিভিন্ন স্থানে অস্থিরতা বিরাজ করছে এবং মঙ্গলবার একটি থানায় মাইকে ঘোষণা দিয়ে ঘেরাও, হামলা ও অগ্নিসংযোগের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। এমন উদ্বেগজনক পরিস্থিতিতে নিরীহ মানুষের জীবন, সম্পদ ও সম্মান এবং রাষ্ট্রীয় স্থাপনা ও জনবল সুরক্ষায় সরকার কী উদ্যোগ নিয়েছে, তা জাতীয় সংসদকে অবহিত করার দাবি জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে আবারও গোপালগঞ্জের পরিস্থিতির গুরুত্ব তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, গোপালগঞ্জ বাংলাদেশেরই অবিচ্ছেদ্য অংশ। সেখানে বহু সাধারণ নাগরিক, দেশপ্রেমিক এবং নিরীহ মানুষ বসবাস করেন; তাদের জানমাল রক্ষা করা সরকারের এবং আমাদের সবার সামগ্রিক দায়িত্ব।

নিজেকে একজন ক্ষুদ্র চিকিৎসক হিসেবে উল্লেখ করে রূপক অর্থে শফিকুর রহমান বলেন, এই বিষ ফোড়ার পুঁজ যখন রক্তে চলে যায়, তখন তা গোটা দেহে ছড়িয়ে পড়ে। তাই এই পুঁজ রক্তে যাওয়ার আগেই বিষফোড়াকে ওখানেই ট্রিটমেন্ট করতে হবে।

যারা দেশে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টি করছে, তারা কখনোই দেশকে ভালোবাসে না উল্লেখ করে তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা, মানুষের জীবন কেড়ে নেওয়া কিংবা প্রকাশ্যে ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ চালানোর বিষয়ে আর হাত গুটিয়ে বসে থাকার সময় নেই। বক্তব্যের ইতি টেনে বিরোধীদলীয় নেতা দৃঢ় কণ্ঠে বলেন, এসবের প্রতিকার করতে হবে, আমি প্রতিকার চাই।

একাত্তর/এআরএস
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন। তিনি বলেন,‘পলাতক রাজনৈতিক অপশক্তি দেশে ও দেশের বাইরে যে সহিংসতা করছে, তা থেকেই প্রমাণিত...
গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামান ও চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। একই সঙ্গে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ জেলায় নতুন...
দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, হামলা ও নাশকতার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে সংসদে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। মঙ্গলবার...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ ও স্থানীয় সংসদ সদস্যের বাড়িতে হামলার ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নজিরবিহীন হামলা ও আগুনের রেশ কাটতে না কাটতেই, গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে...
ঢাকার সবুজ গালিচায় চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের হাই-ভোল্টেজ লড়াই, আর তার শেষটা হলো চরম নাটকীয়তায় ভরা! মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সাফ চ্যাম্পিয়নশিপের শ্বাসরুদ্ধকর ফাইনালে পাকিস্তানকে ২-১ গোলে...
তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের নতুন মজুরি দ্রুততম সময়ের মধ্যে নির্ধারণ করা হবে এবং তা যেকোনো দিন চূড়ান্ত হোক না কেন, সেটি চলতি বছরের ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে বলে স্পষ্ট জানিয়েছেন নিম্নতম মজুরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর