গোপালগঞ্জে সহিংসতার ছক, এসআরবির কোম্পানি কমান্ডার আটক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কথিত কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে নতুন করে সহিংসতার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলার অংশ হিসেবে গোপালগঞ্জসহ বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পুলিশ ও প্রশাসনের ৩০ কর্মকর্তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়েছে।

গোপালগঞ্জে সংঘটিত সহিংসতার ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সম্প্রতি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে আটক করা হয়েছে। পুলিশ সদর দপ্তর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশের বিশ্বস্ত সূত্রের দাবি, সহিংসতায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এসআরবির ভৈরব কমান্ডার আবুল হাসানকে আটক করা হয়। আটকের আগে তাঁকে এসআরবি-১১ ও ব্যাটালিয়নের সদর দপ্তরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তার বিরুদ্ধে মামলা দায়েরের পর পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া নেওয়া হবে।