পতিত ও পলাতক শক্তির ইন্ধনে দেশের তৈরি পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টি করে অর্থনীতিকে ধ্বংসের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আযম খান। তিনি বলেন, পতিত শক্তি আবারও দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করছে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ওয়ার্ল্ড মুসলিম কালচারাল সোসাইটি আয়োজিত ‘মওলানা ভাসানীর জীবন ও সংগ্রাম’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন তিনি।
আহমেদ আযম খান বলেন, বিগত ১৮ বছরে পলাতক শক্তি দেশের সংস্কৃতি ও অর্থনীতিকে ধ্বংস করেছে। সেই ধারাবাহিকতায় পতিত শক্তি আবারও দেশের অর্থনীতিকে ভঙ্গুর অবস্থায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
তিনি আরও বলেন, গণতন্ত্র ও অর্থনীতি ধ্বংস করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবিলায় মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।