করোনায় ২৪ ঘন্টায় ১০ মৃত্যু

২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। আজকের ১০ জনকে নিয়ে করোনায় দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৭ হাজার ৭৭৮ জনে। 

এদিন অ্যান্টিজেনসহ ১৮ হাজার ৯১২টি নমুনা পরীক্ষা করে করোনায় শনাক্ত হয়েছে আরও ৩৩৯ জন। আজ দৈনিক শনাক্তের হার ১ দশমিক ৮০ শতাংশ।

সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: ইভ্যালির বোর্ডপ্রধান বিচারপতি মানিক

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৫ হাজার ৮২৭ জনে।

মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৫ দশমিক ৪৮ শতাংশ।

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫০৯ জন এবং এখন পর্যন্ত ১৫ লাখ ২৮ হাজার ৩৭১ জন সুস্থ হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৪ জন পুরুষ এবং ৬ জন নারী। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৭ হাজার ৭৯৩ জন এবং নারী ৯ হাজার ৯৮৫ জন। 

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৩ জন, এছাড়া চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনায় ৩ ও সিলেটে ১ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে ৯১ থেকে ১০০ বছরের ১, ৬১ থেকে ৭০ বছরের ২, ৫১ থেকে ৬০ বছরের ৩, ৪১ থেকে ৫০ বছরের ২, ৩১ থেকে ৪০ বছরের ১, ১১ থেকে ২০ বছরের ১ জন মারা গেছেন।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


একাত্তর/এআর