রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় আবুল কাশেম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় রুবেল (৩২) নামে আরও একজন আহত হয়েছেন।
সোমবার (১৮ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া একটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাশেম তাকে মৃত ঘোষণা করেন। আহত রুবেলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আহত মোটরসাইকেল চালক রুবেল জানিয়েছেন, তিনি আর প্রতিবেশী চাচা কাশেম নারায়ণগঞ্জের সোনারগাঁও বাড়িতে যাচ্ছিলেন। যাওয়ার সময়ে মাতুয়াইল এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল নিয়ে ছিটকে পড়ে যান।
আরও পড়ুন: মাটি ফুঁড়ে বের হওয়া গ্যাসের বিপজ্জনক ব্যবহার
নিহত কাশেম তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় একটি ফুড কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরী করতেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ বাচ্চু মিয়া। তিনি বলেন, নিহতের মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
একাত্তর/এসজে