মাটি ফুঁড়ে বের হওয়া গ্যাসের বিপজ্জনক ব্যবহার

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৫:৩৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া সদরের মজলিসপুর ইউনিয়নে ঝুঁকি নিয়ে ব্যবহার হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ওই এলাকায় গিয়ে দেখা দেখা গেছে পাইপের মাধ্যমে বিভিন্ন বাসাবাড়িসহ শিল্প কারখানায় দেয়া হয়েছে অবৈধ সংযোগ। 

বিশেষজ্ঞরা বলছেন, এসব অবৈধ সংযোগে যে কোন সময় বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। জেলা প্রশাসক বলছেন, খুব দ্রুত এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। 

মজলিসপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১২ বছর ধরে প্রাকৃতিক গ্যাস ওঠে। এলাকার লোকজনের দাবি প্রথম থেকেই তারা জ্বালানি এই গ্যাস ব্যবহার করেন। 

এরপর একটি চক্র বাণিজ্যিকভাবে এই গ্যাস বিক্রি শুরু করে। পাইপের মাধ্যমে সড়ক, গাছ, বাসা-বাড়ির উপর দিয়ে সংযোগ নিয়ে যাচ্ছে। ব্যবহার হচ্ছে বাসাবাড়ি ও শিল্প কারখানায়। 

সম্প্রতি ওই এলাকা ঘুরে দেখেছেন, তেল, গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা। 

পরে সাংবাদিকদের তারা জানান, গ্যাসের বিপদজনক এই ব্যবহারে যে কোন সময় ভয়াবহ দুর্ঘটনার আৰশঙ্কা রয়েছে। 

আর এনিয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন অবৈধ গ্যাস সংযোগের বিষয়টি স্বীকার করে বলেন, ভূগর্ভস্থ গ্যাসের ঝুকিঁপূর্ণ ও অবৈধ ব্যবহার বন্ধে দ্রুত অভিযান চালানো হবে। 

২০০৮ সালে তিতাস গ্যাস ফিল্ড বাণিজ্যিক ব্যবহারের অনুপযোগী বলে  তাদের ৩নম্বর কূপটি বন্ধ করে দেয়। 

এরপর থেকে থেকে সদর উপজেলার বাকাইল, শ্যামপুর ও আনন্দপুরসহ আশপাশ বেশ কয়েকটি এলাকায় মাটির নীচ থেকে গ্যাস উঠতে থাকে। 

একাত্তর/এআর

চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর