রাজধানীতে ময়লার গাড়ি চাপায় নটরডেম কলেজের ছাত্রের মৃত্যুর ঘটনায় গাড়িটির মূল চালককে গ্রেপ্তার করেছে র্যাব-৩।
শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ময়লাবাহী ট্রাকটির মূল চালকের নাম মো. হারুন। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার ফরদাবাদ গ্রামে।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক একাত্তরকে জানান, অন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি র্যাব-৩ ছায়া তদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে। গোপন খবর পেয়ে শুক্রবার (২৬ নভেম্বর) ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হারুন জানায় ২০২০ সাল থেকে ময়লাবাহী এই গাড়িটি নিয়মিতভাবে চালিয়ে আসছিল। গত ২৪ নভেম্বর অনুপস্থিত থাকায় সহকারী মো. রাসেল গাড়িটি চালায়। তাদের দুজনের ড্রাইভিং লাইসেন্স নেই।
আরও পড়ুন: নাটোরে নৌকার কর্মীদের বিরুদ্ধে নির্যাতন, হত্যা হুমকির অভিযোগ
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর রাজধানীর গুলিস্তান এলাকায় ময়লাবাহী ট্রাকের চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম খানের নিহত হন। এ ঘটনায় ক্ষুব্ধ কলেজটির শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করেন।
একাত্তর/এসি