রাজধানীর মালিবাগ রেলগেইট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. হাসিবুল হাসান অনিক নামের এক যুবক (১৮) নিহত হয়েছেন।
বুধবার (১ ডিসেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় ওই যুবককে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাসিবুল হাসান অনিক যশোর জেলার সার্সা উপজেলার ত্রিমুনী গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে। তার বাবা রিকশা চালক। দুই বোন এক ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
প্রত্যক্ষদর্শী পথচারী সানি জোবায়ের বলেন, রেলগেইট এলাকায় রেললাইনের পাশে ছেলেটিকে রক্তাক্ত অবস্থা পড়ে থাকতে দেখা যায়। এ সময় ওখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশকে বিষয়টি জানানো হলে তারা স্থানীয়দের সহায়তায় ওই যুবককে হাসপাতালে পাঠায়।
নিহতের চাচা আসাদুল ইসলাম জানান, হাসিবুল এক ঠিকাদের অধীনে ঢাকার মালিবাগ ইবনে সিনহা হাসপাতালের ইলেক্ট্রিশিয়ানের কাজ করতো।
আরও পড়ুন: রাণীনগরে সেচের অভাবে ৫০ বিঘার ধান নষ্ট, ক্ষতিপূরণ চান কৃষকরা
অনিকের সহকর্মী আলম জানান, হাসিবুল কাঁচা বাজার করার উদ্দেশ্যে বের হয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন।
ঢাকা মেডিকেল হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে (কমলাপুর) অভিহিত করা হয়েছে।
একাত্তর/আরএ