২৪ ঘণ্টায় করোনায় তিন মৃত্যু

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ১৮১ জন। গতকাল দেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৫৭ জনের। গতকাল আক্রান্ত হয়েছিলেন ২৯৭ জন।

শনাক্তের হার ১ দশমিক ০২ শতাংশ। গতকাল এই হার ছিলো ১ দশমিক ২৯ শতাংশ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন মৃত্যু নিয়ে দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৮ হাজার ৪১ জনের।

দেশে করোনার শনাক্তের ৬৪৮তম দিন পর্যন্ত বিভিন্ন সময়ে মোট সংক্রমিত হয়েছেন ১৫ লাখ ৮০ হাজার ৫৫৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ১১৪ জন।

বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৭ হাজার ৪০৪ জন।

গত ২৪ ঘণ্টায় ২৫ হাজার ৪৭৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ২০৩টি নমুনা।

এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ১৮ হাজার ৪৬১টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ০৯ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ জন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স ৫১ থেকে ৮০ বছরের মধ্যে। ১ জন মারা গেছেন ঢাকা বিভাগে, একজন চট্টগ্রাম বিভাগে এবং অন্যজন খুলনায়।

প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় এ বছর ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়। এরপর আগের সব রেকর্ড ভেঙে ৬ জুলাই ১১ হাজার ৫২৫ জনের করোনার ধরা পড়ে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে নিহত ৪৬ সাংবাদিক, কারাগারে ৪৮৮ জন: আরএসএফ

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের আজ বিকেলের তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৫৩ লাখ ৪৮ হাজার ৫৭৫ জনের। সুস্থ হয়েছেন ২৪ কোটি ৪৯ লাখ ৯৯ হাজার ৮৫৮ জন। চিকিৎসাধীন রয়েছেন ২ কোটি ২২ লাখ ৪১ হাজার ২৬১ জন। ভাইরাসে মোট সংক্রমিত হয়েছেন ২৭ কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৯৪ জন।


একাত্তর/আরএ