বিশ্বজুড়ে নিহত ৪৬ সাংবাদিক, কারাগারে ৪৮৮ জন: আরএসএফ

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৬:৩২ পিএম

বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে বন্দি রয়েছেন ৪৮৮ জন সাংবাদিক এবং চলতি বছরে হত্যা ও সংবাদ সংগ্রহের কাজ করতে গিয়ে নিহত হয়েছেন অন্তত ৪৬ জন সাংবাদিক। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) গণমাধ্যমভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এসব তথ্য জানিয়েছে।  

বার্তা সংস্থা ফ্রান্স টুয়েন্টিফোর জানিয়েছে, ফ্রান্সের প্যারিসভিত্তিক সংগঠন আরএসএফ ২৫ বছর ধরে বিশ্বজুড়ে সাংবাদিকদের গ্রেপ্তার-হত্যার ঘটনা নিয়ে বার্ষিক প্রতিবেদন দিয়ে থাকে।

আরএসএফ বলছে, গত ২৫ বছরের মধ্যে ২০২১ সালে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। তবে সবচেয়ে কম সাংবাদিক নিহত হয়েছেন এ বছর। মধ্যপ্রাচ্যে তুলনামূলক স্থিতিশীল থাকায় সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কমেছে বলে জানিয়েছে তারা।

সংগঠনটি আরও জানিয়েছে, গত বছরের তুলনায় সাংবাদিকদের নির্যাতনের ঘটনা বেড়েছে। বিশেষ করে হংকং, মিয়ানমার ও বেলারুশে এসব ঘটনা বেড়েছে।

নারী সংবাদিকদের বিষয়ে সংস্থাটি বলছে, চলতি বছরে যে পরিমাণ নারী সাংবাদিককে আটক হয়েছেন, সেই পরিমাণ নারী সাংবাদিকে পূর্ববর্তী কোনো বছরে আটক হননি। চলতি বছর নারী সাংবাদিক আটক হয়েছেন ৬০ জন। 

সংস্থাটির অভিযোগ, চীনে সবচেয়ে বেশি সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। দেশটিতে মোট ১২৭ জন সাংবাদিক গ্রেপ্তার হয়েছেন। আর গ্রেপ্তারের ঘটনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে মিয়ানমার। দেশটিতে গ্রেপ্তার হয়েছেন ৫৩ জন সাংবাদিক। পাশাপাশি ভিয়েতনামে ৪৩, বেলারুশে ৩২ ও সৌদি আরবে গ্রেপ্তার হয়েছেন ৩১ জন।

এদিকে সিরিয়া, ইরান, ইয়েমেনসহ বিভিন্ন দেশে সহিংসতা কমতে থাকায় ২০১৬ সালের পর থেকে সাংবাদিক নিহত হওয়ার ঘটনা কমছে বলেও জানিয়েছে আরএসএফ।  

আরও পড়ুন: ছাত্র শিবিরের বিজয় র‍্যালি থেকে চারজন আটক

সংস্থাটি বলছে, নিহত ৪৬ সাংবাদিকের মধ্যে অধিকাংশকেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে হত্যা করা হয়েছে। এছাড়া বিশ্বজুড়ে ৬৫ জন সাংবাদিককে অপহরণ করা হয়েছে চলতি বছর। এরমধ্যে ৬৪ জনই অপহৃত হয়েছে মধ্যপ্রাচ্যের তিন দেশে। সিরিয়ায় অপহৃত হয়েছেন ৪৪ জন। ইরাকে ১১ ও ইয়েমেনে অপহৃত হয়েছেন ৯ জন। আর একজন সাংবাদিক অপহৃত হয়েছেন ফ্রান্সে।   


একাত্তর/আরবিএস 

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি হোটেলে বুধবার এক ভয়াবহ ও বিধ্বংসী অগ্নিকাণ্ডে কমপক্ষে ২১ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। সাম্প্রতিক বছরগুলোতে দেশটির রাজধানীতে ঘটে যাওয়া...
ভারতের নয়াদিল্লির মালভিয়া নগরের একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই বিদেশি।
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর