রাজধানীতে বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরির অবৈধ কারখানার সন্ধান

রাজধানীতে বিদেশি ব্র্যান্ডের মোবাইল ফোন তৈরির অবৈধ কারখানার সন্ধান পেয়েছে র‍্যাব-৪। এ সময় বিদেশি নামীদামি বিভিন্ন ব্যান্ডের নকল মোবাইল ফোন, যন্ত্রাংশ উদ্ধার ও সংশ্লিষ্ট ছয়জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৭ ডিসেম্বর) সকালে র‌্যাবের অভিযানে রাজধানীর শাহআলী থানা এলাকায় এ অবৈধ ফোন তৈরির কারখানাটি শনাক্ত করা হয়। 

র‌্যাব-৪ এর মেজর কামরুল ইসলাম জানান, অনলাইনে বিক্রির জন্য মজুত করা বিপুল পরিমাণ মোবাইল ফোন ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। এ ঘটনায় চোরাকারবারি চক্রের মূল হোতা ফয়সালসহ ছয় সদস্য গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন: ঢাকা ছাড়লেন ভারতের রাষ্ট্রপতি

ওই র‌্যাব কর্মকর্তা আরও জানান, কারখানাটিতে আইফোন, স্যামস্যাং, শাওমিসহ বিদেশি নামীদামি সব কোম্পানির নকল ফোন তৈরি করা হতো।


একাত্তর/এসি