রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে জুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিটের চেষ্টায় অগ্নিকাণ্ডের আধঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
শনিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিয়ন্ত্রণে আসে ৬টা ১০ মিনিটে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম একাত্তরকে বলেন, সাড়ে ৫টা দিকে রাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজারের তাইয়েবা হোটেলের পাশে জুতা তৈরির একটি কারখানায় আগুন লাগার খবর পাই। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। আধঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন: মধ্যপ্রাচ্য গমনে বিমান ভাড়া গ্রহণযোগ্য নয়: পররাষ্ট্রমন্ত্রী
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি এবং হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
স্থানীয়রা জানায়, নাজিরা বাজার এলাকায় ১০ তলা ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
তারা জানান, আগুন নিয়ন্ত্রণে প্রথমে ৫টি ইউনিট থাকলেও পরে আরও এক ইউনিট যোগ করা হয়।
একাত্তর/আরএ