বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ১৪ তলায় আগুন লেগেছে। ভবনটি ১৭ তলার। সন্ধ্যা ছয়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ২১ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস।
পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সদর দপ্তর থেকে ঘটনাস্থলে এসে পৌঁছায়। এরপর তাদের সাথে পলাশী থেকে এসে যুক্ত হয় আরো দুটি ইউনিট।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, সন্ধ্যা ৬টা ২১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ১৭ তলা ভবনের ১৪ তলার ডি-ব্লকে আগুন লাগার সংবাদে ছুটে যায় পাঁচটি ইউনিট। তারা আগুন নেভানোর চেষ্টা করছেন।
আরও পড়ুন: বেশি ভাড়া নেয়া বন্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের নির্দেশ
ক্ষয়ক্ষতি বা অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি তৎক্ষণাৎ তা জানাতে পারেননি।
একাত্তর/আরএ