সড়কে মা-বাবাকে হারানো মিষ্টিকে নিয়ে গেলো মামা

যাত্রাবাড়ীর মাতুয়াইলে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা উল্টে স্বামী, স্ত্রী ও বাবা নিহত হওয়ার ঘটনায় আহত শিশু শাকিরা আক্তার মিষ্টি (৬) মঙ্গলবার (২৫ জানুয়ারি) ছাড়া পেয়েছে হাসপাতাল থেকে।

মর্মান্তিক দুর্ঘটনায় বাবা, মা, নানাহারা এই শিশুটিকে তার মামা নজরুল ইসলাম তার মাতুয়াইলের বাসায় নিয়ে যান।  

যাত্রাবাড়ীর মাতুয়াইলে শুক্রবার সকালে বাসের ধাক্কায় মর্মান্তিকভাবে নিহন হন অটোরিকশাযাত্রী একই পরিবারের তিনজন। তারা বরিশাল থেকে রোগী দেখতে ঢাকায় এসেছিলেন। একই দুর্ঘটনায় শিশু মিষ্টি সহ আহত হন অটোরিকশাচালক।

নিহতরা হলেন-আব্দুর রহমান (৬৫), তার মেয়ে শারমিন আক্তার (৩৫) এবং শারমিনের স্বামী রিয়াজুল (৪৫)। আহত মিষ্টির চিকিৎসা চলছিল হাসপাতালে। অবশেষে সুস্থ হয়ে মঙ্গলবার (২৫ জানুয়ারি) হাসপাতাল থেকে ছাড়া পেলো শিশুটি।

শিশু মিষ্টি এখনও জানেই না তার বাবা-মা বেঁচে নেই। 

উল্লেখ্য মিষ্টির নানা আব্দুর রহমানের বাড়ি বরিশালের উজিরপুরের মশাং গ্রামে। তিনি পেশায় ছিলেন একজন মাছ ব্যবসায়ী। তার স্ত্রী সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত হয়ে মহাখালীর ক্যান্সার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের সদস্যরা এই রোগীকে দেখতেই বরিশাল থেকে এসেছিলেন। 


একাত্তর/এআর