প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বিতরণ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ রাশেদা বেগম হীরার

আপডেট : ০৪ জুন ২০২৬, ১০:২৬ পিএম

চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 

বৃহস্পতিবার (৪ জুন) একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ বরাবর পাঠানো এক প্রতিবাদ লিপিতে তিনি এ বিষয়ে নিজের অবস্থান তুলে ধরেন।

প্রতিবাদ লিপিতে রাশেদা বেগম হীরা বলেন, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল বিতরণের অনিয়মে সম্পর্কিত যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার বিরুদ্ধে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করে জানাচ্ছি যে, সেই অনুদানের অর্থ আমি নিজে উপস্থিত থেকে সরকারি বিধি অনুযায়ী প্রাপ্তদের স্বাক্ষর/টিপসই নিয়ে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে ও তাদের সহযোগিতায় চাঁদপুর সদর উপজেলার সম্মেলন কক্ষে প্রকাশ্যে সাংবাদিকদের সামনে বিতরণ করেছি। 

তিনি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে চাঁদপুর সদর উপজেলায় এসে প্রকাশ্যে যারা দুঃস্থ হিসাবে নাম স্বাক্ষর/টিপসই/ভোটার আইডি কার্ড এর ফটোকপি জমা দিয়ে মাত্র ৪০০০/৫০০০/- করে টাকা নিতে এসেছে, তারাই আমার চোখে প্রকৃত দুঃস্থ। তথাপি, কয়েকজনের নাম তাৎক্ষণিক বাদ দিয়ে অন্য দুঃস্থদের নাম ও অন্তর্ভুক্ত করা হয়েছে। অনুদানের টাকা বিতরণে এর চাইতে উৎকৃষ্ট ও স্বচ্ছ কোন প্রক্রিয়া আমার জানা নাই। 

প্রকাশিত সংবাদের ফলে তার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে, তাই প্রতিবাদ লিপিটি প্রচার ও প্রকাশের মাধ্যমে বিষয়টি সংশোধনের আহ্বান জানান তিনি।

আরবিএস
বর্ষীয়ান রাজনীতিবিদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোসলেম উদ্দিন আহমেদ আর নেই। রোববার রাত ১২টা ২০মিনিটে তিনি রাজধানীর এভারকেয়ার...
জামিনে মুক্তি পেয়েছেন পুরান ঢাকার আওয়ামী লীগের সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিম। মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সেলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।এর আগে দুপুর...
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খানের জামিন আবেদন বিষয় শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। আপাতত তিনি মুক্তই থাকছেন।মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)...
চাঁদপুরের ইউপি চেয়ারম্যান সেলিম খান মেঘনা নদী থেকে বালু তুলতে পারবেন না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।রোববার (২৯ মে) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর