পোস্তগোলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় যুবক নিহত

রাজধানীর পোস্তগোলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. সজিব (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৭ মার্চ) দুপুরে পোস্তগোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের বন্ধু জহির জানান, নিহত সজীব পেশায় পিকআপ চালক। আজ দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মোটরসাইকেলে পোস্তগোলা ব্রিজের ঢালে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি গুরুতর আহত হলে, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: খোলা বাজারে উধাও তেল, রান্নায় কান্নার অবস্থা

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/আরএ