সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আইনজীবীদের প্রভাবশালী সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২৩ মেয়াদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই দিন ব্যাপী চলবে ভোটগ্রহণ প্রক্রিয়া।

মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় আইনজীবী সমিতি ভাবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে স্থাপিত ভোট কেন্দ্রের ৫১টি বুথে প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়। দুপুরে ১ ঘণ্টার বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

সর্বোচ্চ আদালতের আইনজীবীদের এই সংগঠনের কার্যনির্বাহী কমিটির ১৪টি পদের বিপরীতে মোট প্রার্থী হয়েছেন ৩৩ জন। মোট ভোটার ৮ হাজার ৬২৩ জন।

আরও পড়ুন: হোসনি দালানে বোমা হামলা মামলার রায় আজ

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের সংগঠন ‘বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ’ (সাদা প্যানেল) থেকে সভাপতি পদে লড়ছেন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জ্যেষ্ঠ আইনজীবী মো. মোমতাজ উদ্দিন ফকির। সম্পাদক পদে লড়ছেন অ্যাডভোকেট মো. আবদুন নূর দুলাল।

বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন ‘জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম’ (নীল প্যানেল) থেকে সভাপতি পদে লড়ছেন সমিতির সাবেক সম্পাদক ও জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। সম্পাদক পদে লড়ছেন এই পদে টানা দুইবার জেতা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।


একাত্তর/আরবিএস