বিডিজেএ’র সভাপতি সৈকত, সম্পাদক রুপল

আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১১:০০ এএম

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিডিজেএ)–এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ২০২৬-২০২৮ মেয়াদের জন্য মাই টিভির প্ল্যানিং এডিটর ও চিফ রিপোর্টার মাহবুব সৈকত সভাপতি এবং সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবীর রুপল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৬ মার্চ) ঢাকার একটি রেস্টুরেন্টে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিল শেষে এই কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। কমিটির অন্য সদস্যরা হলেন মোস্তফা আকমল ও নজরুল ইসলাম মিঠু।

নবগঠিত এই কমিটিতে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন এম এম বাদশাহ (বাংলা টিভি) এবং সহসভাপতি কে জেড সোহেল (বাংলাভিশন)। এছাড়া সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুব জুয়েল (এশিয়ান টিভি), যুগ্ম সম্পাদক রাজু হামিদ (বাংলা অ্যাফেয়ার), সাংগঠনিক সম্পাদক বুরহান উদ্দিন (ঢাকা মেইল), অর্থ ও দপ্তর সম্পাদক ফাহিম মোনায়েম (বৈশাখী টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক ইউসুফ বাচ্চু (দৈনিক এদিন) এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হয়েছেন মিজানুর রহমান মিন্টু (সময় টিভি)।

কমিটির নির্বাহী সদস্যরা হলেন—তারিকুল ইসলাম মাসুম (চ্যানেল আই), মিজান সবুজ (বাংলাভিশন), কাজী জেবেল (যুগান্তর), হাসিব মাহমুদ শাহ (ইন্ডিপেন্ডেন্ট টিভি) ও নাজিয়া আফরিন (এটিএন নিউজ)।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, বিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট জিয়া হায়দার মিঠুসহ রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।

সভায় বক্তারা নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন।

একাত্তর/আরএ
২৮তম বিসিএস (পুলিশ) অ্যাসোসিয়েশনের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা তারেক আহমেদ বেগ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাসুদ আলম বিপিএম।
লেখক, কবি ও মানবাধিকারকর্মীদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন বাংলাদেশ’ -এর ২০২৫ সালের নির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বাপশনিক) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি পদে ড. এসকে. মাহতাবউদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়র মো. রুহুল আমিন নির্বাচিত...
বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের ২০২৪-২০২৬ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর